এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়, গাড়ি কেনার সুবর্ণ সুযোগ

Highlights

  • ওকিনাওয়া ইলেকট্রিক স্কুটারের কিছু মডেলে স্পেশাল অফার পাওয়া যাচ্ছে।
  • অফার অনুযায়ী স্কুটারের দামে 12,500 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
  • অফারের ভ্যালিডিটি 15 ফেব্রুয়ারি।

যারা Valentine’s Day উপলক্ষে পার্টনারকে সুন্দর গিফট দেওয়ার কথা ভাবছেন ইলেকট্রিক স্কুটার তাদের জন্য একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইলেকট্রিক স্কুটারের চাহিদা যেমন বেড়ে চলেছে এবং একইভাবে এই গাড়ি চালাতে পেট্রলের খরচও বেঁচে যায়। ওকিনাওয়া অটোটেক ভ্যালেন্টাইনস ডে অফার হিসাবে ইলেকট্রিক স্কুটারের কিছু মডেলে স্পেশাল ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে। এই অফার অনুযায়ী স্কুটারের দামে 12,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে জানিয়ে রাখি এই অফার শুধুমাত্র 15 পর্যন্ত ভ্যালিড। আরও পড়ুন: প্রকাশ্যে এল বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রিক কার এবং Mahindra Electric Car

এইসব স্কুটারে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট

ভারতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ইলেকট্রিক স্কুটার কোম্পানি ওকিনাওয়া তাদের স্পেশাল ভ্যালেন্টাইনস ডে অফার অনুযায়ী গ্রাহকদের iPraise+, PraisePro ও Ridge+ এর মতো হাই স্পীড মডেল এবং R30 ও লাইটের মতো লো স্পীড মডেলে ডিসকাউন্ট পাওয়া যাবে।

ওকিনাওয়া ইলেকট্রিক স্কুটারের দাম

বাজারে ওকিনাওয়া ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হয় 61,998 টাকা থেকে। কোম্পানি ক্রুজারসহ মোট 8টি স্কুটার সেল করে। ওকিনাওয়া ওখি90 কোম্পানির সবচেয়ে দামি গাড়ি, এর দাম 1.86 লক্ষ টাকা। আরও পড়ুন: 16 ফেব্রুয়ারি লঞ্চের আগেই প্রকাশ্যে iQOO Neo 7 5G স্মার্টফোনের RAM ভেরিয়েন্ট এবং দাম

এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোগ্রাম

এছাড়া ওকিনাওয়া অটোটেক সস্তায় তাদের গাড়ির ওপর এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোগ্রাম পেশ করেছে। এক্ষেত্রে কমপক্ষে 2287 টাকা থেকে 5494 টাকা পর্যন্ত অফার পাওয়া যাচ্ছে। ওকিনাওয়ার পক্ষ থেকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি 2 বছর পর্যন্ত কার্যকর করা হচ্ছে। স্কুটারের মডেল রেঞ্জের ওপর ভিত্তি করে বিভিন্ন স্ল্যাব পেশ করা হয়েছে। গ্রাহকরা তাদের মডেল অনুযায়ী ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন। যেসব গ্রাহকরা নতুন গাড়ি কিনবেন বা বিগত তিন বছরের মধ্যে ওকিনাওয়া গাড়ি কিনেছেন তাঁরা এই অফারের আওতায় আসেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here