4 এপ্রিল লঞ্চ হবে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • ভারতে 4 এপ্রিল লঞ্চ হবে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন।
  • এই ফোনটি Qualcomm-এর Snapdragon 695 প্রসেসর সহ মার্কেটে লঞ্চ করা হবে।
  • এই OnePlus ফোনটি 27,999 টাকায় 8GB RAM সাপোর্ট সহ লঞ্চ হতে পারে।

OnePlus শীঘ্রই ভারতে তাদের OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনটি 4 এপ্রিল ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। এই OnePlus ফোনটি 2023 সালে লঞ্চ হওয়া সবচেয়ে সাশ্রয়ী 5G স্মার্টফোন। লঞ্চের আগেই এই ফোনের একাধিক স্পেসিফিকেশন, ডিজাইন এবং দাম সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। কোম্পানি তাদের আসন্ন স্মার্টফোনের বিজ্ঞাপনও শুরু করে দিয়েছে। আজকের এই পোস্টে আপনাদের এই OnePlus স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল শক্তিশালী Redmi Note 12 Turbo 5G ফোন, PUBG-এর মতো গেমগুলির জন্য হতে পারে একটি দুর্দান্ত অপশন

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের লঞ্চ ডেট

কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে তারা ভারতে 4 এপ্রিল একটি ইভেন্টের মাধ্যমে ফোনটি লঞ্চ করবে। OnePlus এই ইভেন্টের নাম দিয়েছে ‘Larger Than Life – A OnePlus Nord Launch Event’। OnePlus-এর এই ইভেন্টটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। কোম্পানি এই দিনে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের পাশাপাশি ওয়্যারলেস ইয়ারবাড OnePlus Nord Buds 2 লঞ্চ করবে। এই ইভেন্টটি OnePlus-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট এবং YouTube চ্যানেলে লাইভ দেখা যাবে।

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে
  • 108 MP + 2 MP + 2 MP রেয়ার ক্যামেরা সেটআপ
  • 16MP সেলফি ক্যামেরা
  • Qualcomm Snapdragon 695 প্রসেসর
  • 8GB RAM এবং 128GB স্টোরেজ
  • 5000mAh ব্যাটারি 67W ফাস্ট চার্জিং

ডিসপ্লে

লঞ্চের আগে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন লিক হয়েছে। এর পাশাপাশি OnePlus কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে একটি 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রেজলিউশন হবে 1080 X 2400 পিক্সেল এবং 120Hz রিফ্রেশরেট থাকতে পারে। এই OnePlus ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে।

ক্যামেরা

OnePlus-এর আসন্ন Nord CE 3 Lite 5G স্মার্টফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 108MP, যার সাথে LED ফ্ল্যাশ সহ 2MP ডেপথ এবং 2MP ম্যাক্রো ক্যামেরা ইউনিট দেওয়া যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। আরও পড়ুন: Flipkart থেকে অর্ডার করা হয়েছিল Apple iPhone, বাক্স থেকে বেরিয়ে আসে ওয়াশিং পাউডার নির্মা, দুই বছর পর রায় জানাল কোর্ট!

প্রসেসর

OnePlus এর এই ফোনে Qualcomm-এর Snapdragon 695 প্রসেসর থাকতে পারে। লিক রিপোর্টে অনুযায়ী এই ফোনটি 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে।

ব্যাটারি

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের ব্যাটারির ক্যাপাসিটি নিশ্চিত করে কোম্পানি জানিয়েছে যে এই ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি দেওয়া হবে যা 67W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। কোম্পানি জানিয়েছে যে মাত্র 30 মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।

কানেক্টিভিটি

এই স্মার্টফোনটি Android 13 বেসড OxygenOS 13 কাস্টম স্কিনে রান করবে। বেসিক কানেক্টিভিটির পাশাপাশি এই ফোনে 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, এবং USB Type-C পোর্ট থাকবে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। এই ফোনের ব্যাক প্যানেল পলিকার্বোনেট মেটেরিয়াল দিয়ে তৈরি হবে। আরও পড়ুন: 50MP Camera এবং 8GB RAM এর ক্ষমতার সঙ্গে মাত্র 12,999 টাকা দামে লঞ্চ হল সস্তা 5G ফোন TECNO SPARK 10

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনের দাম (সম্ভাব্য)

লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটি ভারতে 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ 27,999 টাকা দামে লঞ্চ করা যেতে পারে। এই ফোনটির সেলিং প্রাইস কিছুটা কম হবে বলে মনে করা হচ্ছে। OnePlus-এর এই ফোনটি Pastel Lime এবং Chromatic Gray কালার অপশনে লঞ্চ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here