লঞ্চ হল লো বাজেট OPPO A1x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Highlights

  • OPPO A1x 5G চীনে লঞ্চ হয়েছে।
  • এই ফোনে MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে।
  • এই Redmi ফোনটি 8 GB পর্যন্ত RAM সাপোর্ট করে।

OPPO চীনের মার্কেটে তাদের একটি নতুন মোবাইল ফোন OPPO A1x 5G লঞ্চ করেছে। এটি একটি মিডবাজেট 5G ফোন যা 8GB RAM, MediaTek Dimensity 700 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারি পাওয়ার সাপোর্ট করে। বর্তমানে, এই ফোনটি ভারতে আসার সম্ভাবনা কম, তবে এর স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার গুলি টেক জগতে আলোড়ন তৈরি করতে পারে। এই পোস্টে আপনাদের Oppo A1X 5G স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 16GB RAM এবং 5000mAh ব্যাটারিসহ অফিসিয়াল হল Tecno Spark 10 এবং Spark 10C স্মার্টফোন

Oppo A1X স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ 90Hz ডিসপ্লে
  • 8GB RAM + 128GB ROM
  • MediaTek Dimensity 700
  • 13MP + 2MP রেয়ার ক্যামেরা
  • 8MP সেলফি ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

OPPO A1x 5G ফোনটি 1612 x 720 পিক্সেল রেজলিউশন এবং 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের স্ক্রিন 600নিটস ব্রাইটনেস এবং 100% RGB Color gamut সাপোর্ট করে। প্রসেসিং এর জন্য এই ফোনে MediaTek Dimensity 700 octa-core প্রসেসর দেওয়া হয়েছে।

Oppo A1X স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ যুক্ত F/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.4-এর সাথে 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরের সাথে কাজ করে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: রোগ বুঝতে ব্যর্থ হয় চিকিৎসকেরা, কুকুরের প্রাণ বাঁচাল ChatGPT

OPPO A1x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 বেসড ColorOS 12-এ লঞ্চ করা হয়েছে, যেখানে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm জ্যাকের মতো ফিচারও পাওয়া যায়।

OPPO A1x 5G স্মার্টফোনের দাম

এই ফোনটি চীনে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস মডেলটিতে 6GB র‌্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং বড় ভেরিয়েন্টটি 8GB র‌্যামের সাথে 128GB স্টোরেজ সাপোর্ট করে। এই দুটি ভেরিয়েন্টের দাম হল 1399 ইউয়ান এবং 1599 ইউয়ান, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 16,700 এবং 19,000 টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি Quite Sea Blue এবং Starry Sky Black কালার অপশনে লঞ্চ হয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির শক্তিসহ মাত্র 8,999 টাকা দামে লঞ্চ হল Redmi 12C স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here