সমুদ্রে পড়ে যাওয়ার পরেও সুরক্ষিত Apple Watch, চার্জে দেওয়া মাত্রই হল অন, অবিশ্বাস্য ঘটনায় হইচই নেটপাড়ায়!

স্মার্টফোনের পাশাপাশি এখন স্মার্টওয়াচগুলিও ওয়াটারপ্রুফ ভাবে তৈরি করা হয়। অনেক ব্র্যান্ড water resistant স্মার্টওয়াচ লঞ্চ করছে যেগুলি জলে পড়ার পরেও সুরক্ষিত থাকে৷ এই ঘড়িগুলির জলের নিচে থাকার ক্ষমতা জলের গভীরতা এবং সময়ের ওপর নির্ভর করে। কোয়ালিটির প্রসঙ্গে অন্যান্য কোম্পানির তুলনায় Apple এর প্রোডাক্ট গুলি সবসময় এগিয়ে থাকে। এটা আমি বলছি না, সম্প্রতি সামনে আসা একটি রিপোর্টে সেটাই প্রমাণিত হয়েছে। বেশ কয়েকদিন সমুদ্রে পড়ে থাকার পরেও একেবারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে একটি Apple ওয়াচ। এই ঘটনাটি সবাইকে অবাক করে তুলেছে। আরও পড়ুন: ভারতে লঞ্চের জন্য প্রস্তত Lava Blaze 2, আমাজনে 10 হাজার টাকার চেয়েও কম দামে হবে সেল

সমুদ্রে পড়ে গেছিল Apple Watch

Apple Watch সম্পর্কিত এই লেটেস্ট ঘটনাটি ব্রাজিলের রিও থেকে সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, Jefferson Rocha নামে এক ব্যক্তি সমুদ্রে তার Apple ওয়াচটি হারিয়ে ফেলেছিলেন। সাঁতার কাটতে গিয়ে ঘড়িটি হাতের কব্জি থেকে পিছলে সমুদ্রে কোথাও পড়ে যায়। তিনি স্মার্টওয়াচটি খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু খুঁজে পায়নি। ঘড়িটি সমুদ্রে তলিয়ে গেছিল।

তিনি Find My App এর সাহায্যে ট্র্যাক করলে দেখতে পান যে ঘড়িটি সমুদ্রে পড়ে রয়েছে, কিন্তু তিনি সেটা উদ্ধার করতে পারেননি। তিনি জানতেন যে স্মার্টওয়াচটি ওয়াটারপ্রুফ, কিন্তু তিনি ধরে নিয়েছিলেন যে এতদিন জলে ডুবে থাকা ঘড়িটি আর ঠিক থাকবে না। আরও পড়ুন: 8GB RAM এর সঙ্গে গীকবেঞ্চে তালিকাভুক্ত iQOO Z7x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

অনেক দিন জলে পড়ে থাকার পরও Apple Watch টি ঠিক ছিল

Apple ওয়াচটি হারিয়ে যাওয়ার কয়েকদিন পরে ওই ব্যক্তি Find My অ্যাপ থেকে একটি বিজ্ঞপ্তি পান যে তার স্মার্টওয়াচটি অন করা হয়েছে। তিনি যখন ঘড়ির জন্য Lost Mode চালু করেন এবং প্রয়োজনীয় ডিটেইলস দেন তখন তিনি একটি 16 বছর বয়সী মেয়ের কাছ থেকে একটি মেসেজ পান যে তার Apple ঘড়িটি তার কাছে রয়েছে। Rocha ভীষণ অবাক হয়েছিলেন যে কয়েকদিন ধরে সমুদ্রে পড়ে থাকার পরেও তার ঘড়িটি ঠিক রয়েছে কীভাবে! কথায় কথায় তিনি জানতে পারেন যে মেয়েটির বাবা সমুদ্রে ওই ঘড়িটি খুঁজে পেয়েছেন।

আসলে ব্যক্তিটি সমুদ্রে পড়ে থাকা স্মার্টওয়াচটি খুঁজে পেয়েছিলেন তিনি সেই এলাকার একজন ডুবুরি ছিলেন যেখানে Apple ওয়াচটি হারিয়ে গেছিল। যখন তিনি ঘড়িটি তার মেয়েকে দিয়েছিলেন, তখন তার মেয়ে ঘড়ির সাথে চার্জিং কেবল কানেক্ট করেছিল এবং চার্জ হওয়ার সাথে সাথেই Apple ওয়াচটি চালু হয়ে গেছিল এবং পুরোপুরি কাজ শুরু করে দিয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপারটি অনেক দিন সমুদ্রে থাকার পরেও সেই স্মার্টওয়াচের সব ফাংশনই ঠিকঠাক ভাবে কাজ করছিল। আরও পড়ুন: গুগল প্লে সাপোর্ট ডিভাইস লিস্টে দেখা গেল Vivo Y78+, শীঘ্রই হতে পারে লঞ্চ

তবে যাইহোক শেষ পর্যন্ত Rocha তার Apple ওয়াচটি ফিরে পায়। আর সেই সাথে প্রমাণিত হয় যে Apple এর প্রোডাক্টগুলি অন্যান্য কোম্পানির তুলনায় অনেক এডভান্স এবং কার্যকর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here