হুয়াই সোমবার ভারতে তাদের মিড রেঞ্জ সেগমেন্টে হুয়াই ওয়াই 93 স্মার্টফোন পেশ করে। এবার হুয়াই তাদের এন্ট্রি লেভেল ফ্ল্যাগশিপ ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। কিছু দিন আগে কোম্পানি জানিয়েছিল ওয়াই9 (2019) 7 জানুয়ারি পেশ করা হবে। কিন্তু আরও একবার কোম্পানি মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়েছে 10 জানুয়ারি আয়োজিত ইভেন্টের মঞ্চে কোম্পানি এই ডিভাইসটি পেশ করবে।
শাওমি 10 জানুয়ারি ভারতে লঞ্চ করতে পারে নতুন মি টিভি, ফ্লিপকার্টে হবে এক্সক্লুসিভ সেল
কোম্পানি আগেই চীনে এই ফোনটি লঞ্চ করেছে। কিছু দিন আগে আমাজন ইন্ডিয়াতে পেশ করা একটি লিস্টিং অনুযায়ী ডিভাইসটি 7 জানুয়ারি পেশ করার কথা ছিল। কিন্তু এমনটা হয়নি বরং কোম্পানি দিল্লিতে আয়োজিত একটি ইভেন্টের ব্যাপারে জানিয়েছে।
আপাতত হুয়াই ওয়াই9 (2019) ফোনটির দামের বিষয়ে কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই মিড রেঞ্জ স্পেসিফিকেশনের ফোনটি 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। ফোনটি আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ পাওয়া যাবে।
5 হাজার টাকার কম দামে লঞ্চ হল জোলো ইরা 4এক্স স্মার্টফোন, মুখ দেখে হবে আনলক
যেহেতু ফোনটি আগেই চীনে লঞ্চ হয়ে গেছে তাই এর আরও কিছু স্পেসিফিকেশনের কথা বলা যেতে পারে। হুয়াই ওয়াই9 এ 6.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে হুয়াই কিরীন 710 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজের সঙ্গে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজেরও একটি ভেরিয়েন্ট আছে।
ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এতে 16 মেগাপিক্সেল এফ/2.0 অ্যাপার্চারের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের এফ/2.4 অ্যাপার্চারযুক্ত ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফ্রন্ট প্যানেলে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়াও হুয়াই ওয়াই9 (2019) এ ইএমইউআই 8.2 বেসড অ্যান্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম থাকবে।









