জেনে নিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করার সহজ পদ্ধতি

Highlights

  • বন্দে ভারত এক্সপ্রেস ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন।
  • বর্তমানে এই ট্রেনটি 14 টি রুটে চলাচল করে।
  • এই ট্রেনের সর্বোচ্চ স্পিড হল 180KMPH।

2019 সাল থেকে ভারতে বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। এটি ভারতের প্রথম সেমি-হাই স্পিড ট্রেন যার টপ স্পিড 160KMPH। এই ট্রেনটি ‘মেড ইন ইন্ডিয়া’-এর অধীনে লঞ্চ করা হয়েছে, যেখানে একাধিক অত্যাধুনিক ফিচার যেমন 360 ডিগ্রি রোটেটিং কমফোর্টেবল সিট, চার্জিং পয়েন্ট, ইনফোটেইনমেন্ট সিস্টেম, সেন্ট্রালাইজড অটোমেটিক ডোর সিস্টেম এবং অ্যাডভান্স রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম রয়েছে। আপনিও যদি বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে। এই পোস্টে আপনাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে অনলাইন টিকিট বুকিং বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: এইসব স্মার্টফোনে ইনস্টল করা যাবে Android 14 Beta, স্টেপ বাই স্টেপ জেনে নিন ডাউনলোডের পদ্ধতি

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিট অনলাইন বুক করার পদ্ধতি

স্টেপ 1: বন্দে ভারত ট্রেনের টিকিট বুক করার জন্য আপনাকে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে irctc.co.in-এ লগইন করতে হবে।

স্টেপ 2: IRCTC-তে লগইন করে আপনাকে ভ্রমণের তারিখ, ট্রেন এবং স্থান লিখতে হবে এবং এগিয়ে যেতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সিলেক্ট করে ‘এসি চেয়ার’ বা ‘এক্সিকিউটিভ’ কোচ সিলেক্ট করতে হবে।

স্টেপ 4: তারপর আপনাকে প্যাসেঞ্জার ডিটেইলস দিয়ে এগিয়ে যেতে হবে।

স্টেপ 5: আপনি পেমেন্ট করার সাথে সাথে আপনার টিকিট বুক হয়ে যাবে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন: রুট, সময় এবং ভাড়া

দিল্লি থেকে বারাণসী

সময়: মঙ্গলবার, বুধ, শুক্র, শনি ও রবিবার নয়াদিল্লি থেকে সকাল 6 টায় এবং বারাণসী থেকে বিকেল 3 টের সময়।
ভাড়া: চেয়ারকার 1,805 টাকা এবং এক্সিকিউটিভ 3,355 টাকা।

নয়াদিল্লি থেকে মাতা বৈষ্ণো দেবী কাটরা

সময়: সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার নয়াদিল্লি থেকে সকাল 6 টা এবং কাটরা থেকে বিকেল 3টে
ভাড়া: চেয়ার কারের জন্য 1,545 টাকা এবং এক্সিকিউটিভের জন্য 2,805 টাকা।

গান্ধীনগর থেকে মুম্বাই

সময়: সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার গান্ধীনগর থেকে
ভাড়া: চেয়ার কার 1275 টাকা এবং এক্সিকিউটিভ 2455 টাকা

দিল্লি থেকে Amb(হিমাচল প্রদেশ)

সময়: সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শনি, রবিবার নয়াদিল্লি থেকে সকাল 5.55 মিনিটে এবং আম্ব থেকে দুপুর 1 টায়
ভাড়া: চেয়ার কার 1240 টাকা এবং এক্সিকিউটিভ 2240 টাকা

চেন্নাই থেকে মহীশূর

সময়: চেন্নাই থেকে সকাল 5.50 টা এবং মহীশূর থেকে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্র, শনিবার এবং রবিবার 1.05 মিনিটে
ভাড়া: চেয়ার কারের জন্য 1,365 টাকা এবং এক্সিকিউটিভের জন্য 2,485 টাকা।

নাগপুর থেকে বিলাসপুর

সময়: সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র এবং রবিবার নাগপুর থেকে দুপুর 2:05 মিনিটে এবং বিলাসপুর থেকে সকাল 6:45 মিনিটে।
ভাড়া: চেয়ার কারের জন্য 1,155 টাকা এবং এক্সিকিউটিভের জন্য 2,065 টাকা।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি

সময়: সোম, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্র, শনি ও রবিবার হাওড়া থেকে সকাল 5.55 মিনিটে এবং নিউ জলপাইগুড়ি থেকে বিকাল 3.05 মিনিটে।
ভাড়া: চেয়ার কারের জন্য 1,565 টাকা এবং এক্সিকিউটিভের জন্য 2,825 টাকা।

বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ সময়:

সময়: সেকেন্দ্রাবাদ থেকে 3 PM এবং সেকেন্দ্রাবাদ থেকে 5.45 AM
ভাড়া: চেয়ার কারের জন্য 1,665 টাকা এবং এক্সিকিউটিভের জন্য 3,120 টাকা।

মুম্বই থেকে সোলাপুর

সময়: সোম, মঙ্গলবার, শুক্র, শনিবার, রবিবার (মুম্বাই থেকে বুধবার এবং সোলাপুর থেকে বৃহস্পতিবার চলে না), মুম্বাই থেকে বিকেল 4:05 মিনিট এবং সোলাপুর থেকে সকাল 6:05 মিনিট
ভাড়া: চেয়ার কারের জন্য 1,300 টাকা এবং এক্সিকিউটিভের জন্য 2,365 টাকা।

মুম্বাই থেকে শিরডি

সময়: সোম, মঙ্গলবার, বুধবার, শুক্র, শনি ও রবিবার মুম্বাই থেকে বিকেল 4:05 মিনিটে এবং শিরডি থেকে সকাল 6:05 মিনিটে
ভাড়া: চেয়ার কার 1000 টাকা এবং এক্সিকিউটিভ 2015 টাকা।

ভোপাল থেকে দিল্লি

সময়: সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার ভোপাল সকাল 5.55 মিনিটে এবং দিল্লি দুপুর 2.45 মিনিটে
ভাড়া: চেয়ার কার 1655 টাকা এবং এক্সিকিউটিভ 3130 টাকা।

সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি

সময়: সোমবার,বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার সেকেন্দ্রাবাদ থেকে সকাল 7:19 এবং তিরুপতি থেকে দুপুর 2:30 মিনিটে
ভাড়া: চেয়ার কার 1680 টাকা এবং এক্সিকিউটিভ 3080 টাকা।

চেন্নাই থেকে কোয়েম্বাটুর

সময়: সোম, মঙ্গলবার, বৃহস্পতি, শুক্র, শনিবার এবং রবিবার দুপুর 2.20 টা চেন্নাই থেকে এবং সকাল 6.00 টা কোয়েম্বাটুর থেকে
ভাড়া: চেয়ার কার 1365 টাকা এবং এক্সিকিউটিভ 2485 টাকা।

দিল্লি থেকে আজমির

সময়: সোমবার, মঙ্গলবার,বৃহস্পতি, শুক্র, শনিবার, রবিবার দিল্লি থেকে সন্ধ্যা 6:00 টায় এবং জয়পুর থেকে সন্ধ্যা 6:00 টায়
ভাড়া: চেয়ার কারের জন্য 1,2508 টাকা এবং এক্সিকিউটিভের জন্য 2,270 টাকা।

নোট: যাওয়া আসার টিকিটের দামে কিছুটা পার্থক্য হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here