Highlights
- মোবাইল ফোন বিস্ফোরণের কারণে কেরলে মৃত বালিকা।
- কোন কোম্পানির মোবাইলে ব্লাস্ট হয়েছে জানা যায়নি।
- কেন ফোনে বিস্ফোরণ হয়েছে কারণ এখনও ধোঁয়াশায়।
কেরলের ত্রিশূর অঞ্চলে মোবাইল ফোনে বিস্ফোরণের কারণে একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে। বাচ্চাটি যখন তাঁর ফোন হাতে নিয়ে ভিডিও দেখছিল তখনই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার কথা সামনে আসায় আরও একবার মোবাইল ফোন সেফটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেই ফোনটি কোন কোম্পানির ছিল সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আরও পড়ুন: আবারও সামনে এল Phone Blast এর ঘটনা, ঘটনার জেরে উত্তরপ্রদেশে প্রাণ হারাল 8 মাসের এক শিশু কন্যা
নিউজ এজেন্সি IANS টুইটের মাধ্যমে এই দুর্ঘটনার কথা জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী তৃতীয় শ্রেণির ছাত্রী এক আট বছরের মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় মেয়েটি হাতে ফোন নিয়ে ভিডিও দেখছিল। তবে এই দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
An eight-year-old girl studying in Class 3 at a school in #Kerala's Thrissur died when a mobile phone on which she was watching a video exploded in her hand.
The incident occurred late Monday night and despite the best efforts of giving medical attention, she passed away.
— IANS (@ians_india) April 25, 2023
প্রাণ বাঁচাতে ব্যর্থ হয় চিকিৎসকেরা
গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে জাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকদের দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের পরেও তাঁরা বাচ্চা মেয়েটির প্রাণ বাঁচাতে ব্যর্থ হয়। তবে স্থানীয় পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি টীম পাথিয়ে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে এবং ফরেনসিক টীমও কাজে হাত দিয়েছে। আরও পড়ুন: হলো OnePlus Nord 2 স্মার্টফোনে ভয়ঙ্কর Blast, জিন্সের পকেটে থাকার ফলে পুড়ে গেছে ইউজারের পায়ের মাংস!
মুখ এবং হাতে গভীর চোট
রিপোর্ট থেকে জানা গেছে ফোনটি তিন বছর আগে কেনা হয়েছিল এবং গত বছরই ফোনটির ব্যাটারি পরিবর্তন করা হয়। দুর্ঘটনার সময় মেয়েটি তাঁর ঠাকুমার সঙ্গে বাড়িতে ছিল। ব্লাস্টের কারণে নিহত মেয়েটির হাত এবং মুখে গুরুতর চোট আসে।
আগেও ঘটেছে এই ধরনের দুর্ঘটনা
স্মার্টফোনে আগুন ধরা বা এই ধরনের বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। এর আগে OnePlus এবং Xaiomi এর পাশাপাশি বিভিন্ন ফোনে ব্লাস্টের কথা শোনা গেছে। এই বছর মার্চ মাসে Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনে হঠাৎ আগুন ধরার কথা আমরাই সবার আগে প্রকাশ করেছিলাম। যদিও এই দুর্ঘটনায় কী আহত হয়েছিল না। আরও পড়ুন: আবার বিস্ফোরণ Xiaomi স্মার্টফোনে, Redmi 6A ব্লাস্টের ঘটনায় ঘুমের মধ্যেই প্রাণ হারালেন মহিলা
ফোন সুরক্ষিত রাখার জন্য মেনে চলুন এইসব নিয়ম
- অথরাইজড সার্ভিস সেন্টার থেকে রিপেয়ার: ফোনে যে কোন ধরনের সমস্যা হলে লোকাল দোকান থেকে সারানো উচিৎ নয়। সব সময় কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার থেকেই ফোন ঠিক করানো ভালো কারণ সেখানে ফোনের অরিজিনাল পার্টসও পাওয়া যায়।
- ফোনে সরাসরি রোদে রাখবেন না: ফোন কখনোই সরাসরি রোদে রেখে চার্জ করবেন না। ের ফলে ফোনের ব্যাটারি খারাপ হওয়ার পাশাপাশি আগুন ধরার সম্ভাবনাও থাকে।
- আসল চার্জার ব্যাবহার করুন: বেশিরভাগ ইউজাররা ফোনের আসল চার্জার খারাপ হয়ে গেলে লোকাল চার্জার ব্যাবহার করেন। তবে ফোনের জন্য এটি খারাপ হতে পারে। সব সময় ফোনের অরিজিনাল চার্জারই ব্যাবহার করুন। ডুপ্লিকেট বা অন্য কোন ফোনের চার্জার ফোন এবং ব্যাটারি উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে।
- অরিজিনাল ব্যাটারি ব্যাবহার: ফোনের আসল ব্যাটারি খারাপ হয়ে গেলে ভুলেও এতে নকল বা লোকাল ব্যাটারি ব্যাবহার করবেন না। নকল ব্যাটারি ব্যাবহার করা ফোনে আগুন ধরার পেছনে একটি অত্যন্ত বড় কারণ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









