আবার বিস্ফোরণ Xiaomi স্মার্টফোনে, Redmi 6A ব্লাস্টের ঘটনায় ঘুমের মধ্যেই প্রাণ হারালেন মহিলা

আজকাল Mobile Phone আমাদের মতো সাধারণ মানুষের এতটাই কাছের জিনিস হয়ে উঠেছে যে আমরা সব সময় আমাদের অত্যন্ত কাছাকাছি থাকে। সাধারণত হয় হাতে অথবা পকেটে আর ঘুমানোর সময় বিছানায় আমাদের পাশেই ফোন রেখে ঘুমানোর অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কখনও যদি এই এত কাছের জিনিসই বোমার মতো ফেটে যায় তাহলে? চাইনিজ টেক কোম্পানি Xiaomi এর ফোনে আবার এই ধরনের ঘটনা ঘটেছে। এবার কোম্পানির Redmi 6A ফোনে বিস্ফোরণ ঘটেছে এবং দুর্ঘটনার ফলে ঘুমের মধ্যেই এক মহিলার মৃত্যু হয়েছে।

Xiaomi Phone Blast

মনজিৎ নামক এক ব্যাক্তি টুইটারের মাধ্যমে এই Redmi 6A বিস্ফোরণের ঘটনার কথা সবার সামনে নিয়ে এসেছেন। টুইটে এই ব্যাক্তি কিছু ছবি শেয়ার করার পাশাপাশি জানিয়েছেন Xiaomi Redmi 6A ফোনে বিস্ফরন ঘতার কারণে তাঁর আন্টির মৃত্যু হয়েছে। টুইটে তিনি ব্লাস্ট হওয়া ফোনের ছবির সঙ্গে তাঁর আন্টির মৃতদেহের ছবিও শেয়ার করেছেন।

দেখুন টুইট:

Xiaomi Redmi 6A ফোনে বিস্ফোরণ

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী মৃত মহিলা তাঁর বালিশের পাশে তাঁর Redmi 6A ফোনটি রেখে ঘুমিয়েছিলেন। তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ তাঁর ফোনে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ এতটাই গুরুতর ছিল যে তাঁর মাথায় গভির ক্ষতের সৃষ্টি হয় এবং বিছানাতেই তিনি মারা যান। শেয়ার করা ছবিতে বিছানায় রক্তের ছোপও দেখা গেছে। এছাড়া বিস্ফোরণের প্রভাবে ফোনটিও যথেষ্ট বাজেভাবে পুড়ে গেছে।

সমবেদনা জানিয়েছে Xiaomi

টুইটে রেডমি এবং কোম্পানির উচ্চপদস্থ আধিকারিকদের ট্যাগ করায় ইতিমধ্যে টুইটের জবাবও চলে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। তবে এত বড় দুর্ঘটনার পর কোম্পানি মৃতার প্রিবারকে কোনো ক্ষতিপূরণ দেবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা জায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here