Highlights
- আগামী 9 মে ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন।
- ভারতে এই ফোনের দাম 30,000 টাকার থেকেও কম হতে পারে।
- এই ফোনের এফেক্টিভ প্রাইস 26,000 টাকা হতে পারে।
আগামী 9 মে পোকো ভারতে তাদের ‘এফ’ সিরিজের নতুন মোবাইল POCO F5 লঞ্চ করতে চলেছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 2 প্রসেসরের সঙ্গে লঞ্চ হতে চলা ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে। এই ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার কোম্পানি কিছুদিন আগে শেয়ার করেছিল। এবার পোকো এফ5 স্মার্টফোনের লঞ্চের আগে ইন্টারনেটে ফোনের দাম লিক হয়ে গেছে। আরও পড়ুন: WhatsApp আনতে চলেছে দারুণ ফিচার, তাড়াতাড়ি শনার বাইরে এখন থেকে পড়াও যাবে ভয়েস নোট ম্যাসেজ
পোকো এফ5 ফোনের সম্ভাব্য দাম
টিপস্টার অভিষেক যাদব তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে পোকো এফ5 5জি ফোনের দাম লিক করেছে। ফোনের তথ্য শেয়ার করে অভিষেক জানিয়েছেন এটির দাম ভারতে 30,000 টাকার থেকে কম হবে। অফার এবং ডিসকাউন্ট করে এই ফোনের এফেক্টিভ দাম প্রাম 26,000 টাকার কাছাকাছি হতে পারে বলে লিকের মাধ্যমে জানা গেছে। এই ফোনের সঠিক দামটি ফোনের লঞ্চের দিন, অর্থাৎ 9 মে জানা যাবে।
Poco F5 5G will be priced under ₹30,000 INR in India.
After Applying offers around ₹26,000#Xiaomi #Poco #POCOF5 pic.twitter.com/y81HjoniV7— Abhishek Yadav (@yabhishekhd) April 28, 2023
POCO FT 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- 6.67″ FHD+ Display
- 120Hz Refresh Rate
POCO F5 ফোনের রিপোর্ট এবং লিক অনুযায়ী ফোনটি ফুলএইচডি+ পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির বড়ো স্ক্রিনসহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে কোম্পানি পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে যোগ করবে যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। প্রকাশ্যে আসা ফটোতে ফোনের ব্যাক প্যানেলটি বেশ উজ্জ্বল দেখা গেছে। আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড হল Realme 11 Pro+ 5G স্মার্টফোন, পাওয়া যাবে MediaTek Dimensity 7050 প্রসেসরসহ আরও দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন
- 969,903 ANTUTU Score
- Qualcomm Snapdragon 7+ Gen 2
কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে, যে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 চিপসেটের সঙ্গে লঞ্চ হতে চলেছে। এর সঙ্গে এই ফোনে 2.92 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি পোকো এফ5 ফোনটি 969,903 আনটুটু বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানি এই ফোনটির 8 জিবি র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে।
- 64MP Triple camera
- 16MP Selfie camera
POCO F5 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে আইওএস ফিচারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে ফোনটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সাপোর্ট করতে পারে। সেলফি এবং ভিডিও কলিঙের জন্য পোকোর এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। আরও পড়ুন: চীনে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন Redmi Note 12R Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

- 67W charging
- 5,000mAh battery
পোকো এফ5 ফোনটি 5,000 এমএইচের বড়ো ব্যাটারি সাপোর্ট করতে পারে। এর সঙ্গে বড়ো ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য কোম্পানি এই ফোনে 67 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










