64MP ক্যামেরা এবং 12GB RAM সহ চীনে লঞ্চ হল Vivo S17e স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটি MediaTek Dimensity 7200 তে রান করে।
  • এই ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনটি মাত্র 20 মিনিটে 0 থেকে 50% চার্জ হয়ে যায়।

দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে কোম্পানি চীনের মার্কেটে Vivo S17e ফোনটি লঞ্চ করেছে। এটি সিরিজের প্রথম ফোন এবং এর পরে Vivo S17 এবং Vivo S17 Pro ও লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের Vivo S17e ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 68W ফাস্ট চার্জিংসহ 23 মে ভারতে লঞ্চ হবে Motorola Edge 40, জেনে নিন ডিটেইলস

Vivo S17e স্মার্টফোনের দাম

Vivo S17e ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে। এর বেস মডেলটিতে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং হাই ভেরিয়েন্টটি 8GB RAM + 256GB স্টোরেজ সাপোর্ট করে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে CNY 2099 এবং CNY 2299।

সবথেকে বড় 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টি CNY 2499 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় মূল্য অনুসারে এই তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে প্রায় 24,500 টাকা, 27,000 টাকা এবং 29,500 টাকা৷ আরও পড়ুন: ভুলবশত ওয়েবসাইটে তালিকাভুক্ত হল Vivo S17e স্মার্টফোনের ডিটেইলস, লঞ্চের আগেই প্রকাশ্যে দাম এবং স্পেসিফিকেশন

Vivo S17e স্মার্টফোনের স্পেসিফিকেশন

Vivo S17e ফোনের স্ক্রিন

  • 6.78″ FHD+ AMOLED
  • 120Hz ডিসপ্লে

Vivo S17e স্মার্টফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.78 ইঞ্চি Full HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইলযুক্ত স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 300Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই স্ক্রিনে 1300নিটস ব্রাইটনেস, 388ppi এবং 8000000: 1 কনট্রাস্ট রেশিও পাওয়া যায়।

Vivo S17e স্মার্টফোনের প্রসেসর

  • MediaTek Dimensity 7200
  • OriginOS 3

প্রসেসিং এর জন্য Vivo ফোনটি MediaTek Dimensity 7200 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত 4-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত, যা 2.8GHz ক্লকস্পিডে রান করে। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali G610 GPU সাপোর্ট করে। এই Vivo স্মার্টফোনটি LPDDR4X RAM এবং UFS2.2 ROM টেকনোলজিতে কাজ করে। এই ফোনে Android 13 বেসড OriginOS 3 রয়েছে। আরও পড়ুন: Realme-এর এই স্মার্টফোনগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ফ্যানরা, দেখে নিন তালিকা

Vivo S17e ফোনের ক্যামেরা

  • 64MP রেয়ার ক্যামেরা
  • 16MP রেয়ার ক্যামেরা

Vivo S17e ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনে F/1.79 অ্যাপারচার যুক্ত একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এই মোবাইল ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.45 অ্যাপারচার যুক্ত 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Vivo S17e ফোনের ব্যাটারি

  • 66W ফাস্ট চার্জিং
  • 4,600mAh ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S17E ফোনে একটি 4,600mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটি ফাস্ট চার্জ করার জন্য ফোনটিতে 66W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনটিতে মাত্র 20 মিনিটে 0 থেকে 50 শতাংশ চার্জ করার ক্ষমতা রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল JioCinema সাবস্ক্রিপশন প্ল্যান, জেনে নিন ডিটেইলস

ভারতে কবে লঞ্চ হবে Vivo S17 সিরিজ?

Vivo বেশিরভাগ সময় তাদের S সিরিজের সব স্মার্টফোন একসাথে লঞ্চ করলেও এবার Vivo S17e মডেলটি প্রথম এসেছে। এই সিরিজের অধীনে Vivo S17 এবং Vivo S17 Pro ফোন দুটিও লঞ্চ হতে পারে। এই স্মার্টফোন সিরিজটি প্রথমে চীনে লঞ্চ করা হবে, যা পরে ভারতে আসবে। আশা করা হচ্ছে Vivo S17 সিরিজের সব স্মার্টফোন মে মাসে বা জুনে মার্কেটে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here