Realme ভারতের একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। কোম্পানি সম্প্রতি চীনে তাদের জনপ্রিয় নম্বর সিরিজ Realme 11 লঞ্চ করেছে। ভারতীয় ফ্যানরাও এই Realme স্মার্টফোনগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চীনা স্মার্টফোন ব্র্যান্ড নিশ্চিত করেছে যে তারা এই সপ্তাহে ভারতে Narzo সিরিজের সাশ্রয়ী স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। আজকের এই পোস্টে আপনাদের Realme এর Narzo N53 স্মার্টফোনের পাশাপাশি সেইসব ফোনগুলির সম্পর্কেও জানাবো যেই ফোনগুলির জন্য দীর্ঘ দিন থেকে ভারতে অপেক্ষা চলছে। আরও পড়ুন: লঞ্চ হল JioCinema সাবস্ক্রিপশন প্ল্যান, জেনে নিন ডিটেইলস
ভারতে এই Realme ফোনগুলির জন্য অপেক্ষা চলছে
- Realme Narzo N53
- Realme 10 5G
- Realme 11
- Realme 11 Pro
- Realme 11 Pro Plus
Realme Narzo N53
- লঞ্চের তারিখ: 18 মে 2023
- দাম: 9,999 টাকা (সম্ভাব্য)
Realme 18 মে ভারতে তাদের Realme Narzo N53 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই Realme ফোনের ডিজাইন Apple iPhone এর মত, যেখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যায়। এই ফোনটি টিজ করার সময় কোম্পানি জানিয়েছে যে এই ফোনে একটি 5000mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে ওয়াটারড্রপ নচ থাকবে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনটির থিকনেস হবে 7.49mm।
Realme 10 5G
- প্রসেসর: MediaTek Dimensity 700
- ক্যামেরা: 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা
Realme 10 5G স্মার্টফোনটি কোম্পানি এখনও ভারতে লঞ্চ করেনি। কোম্পানির ভারতীয় ফ্যানরাও অনেক দিন ধরে ফোনটির জন্য অপেক্ষা করছে। যদিও এই ফোন ভারতের মার্কেটে আসবে কি না সেটা এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে এই ফোনটি চীনে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8GB র্যামের সঙ্গে MediaTek Dimensity 700 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 16MP সেলফি ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? জেনে নিন সবচেয়ে সহজ পদ্ধতি
Realme 11 5G
- প্রসেসর: MediaTek Dimensity 6020
- ক্যামেরা: 64MP ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা
কোম্পানি কিছু দিন আগে চীনে Realme 11 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই Realme ফোনে একটি 6.43-ইঞ্চি FHD+ Samsung sAMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশরেট 90Hz। এই ফোনটি MediaTek Dimensity 6020 প্রসেসর এবং 12GB পর্যন্ত RAM সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছে।এই ফোনে একটি 64MP প্রাইমারি ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। কানেক্টিভিটির মধ্যে এই ফোনটিতে 5G, 4G LTE, Bluetooth, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।
Realme 11 Pro
- প্রসেসর: MediaTek Dimensity 7050
- ক্যামেরা: 108MP ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা
Realme এর তরফে নিশ্চিত করা হয়েছে যে কোম্পানি শীঘ্রই ভারতে Realme 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। চীনে Realme কোম্পানি তাদের এই ফোনটি 120Hz রিফ্রেশরেট এবং 6.7-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে সহ পেশ করেছে। এই ফোনে MediaTek Dimensity 7050 প্রসেসর এবং 12GB পর্যন্ত RAM রয়েছে। ফটোগ্রাফির জন্য এই Realme ফোনটিতে একটি 108MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটিতে 16MP সেলফি ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: জেনে নিন আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার সহজ পদ্ধতি
Realme 11 Pro Plus
- প্রসেসর: MediaTek Dimensity 7050
- ক্যামেরা: 200MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা
Realme এর নম্বর সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোনে Pro মডেলের মতো অনেক ফিচার রয়েছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.7-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে উপলব্ধ। এই ফোনটি MediaTek Dimensity 7050 প্রসেসর, Mali-G68 GPU সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ সহ আসে। এই ফোনটিতে একটি 200MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এছাড়াও একটি 8MP আল্ট্রা অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে৷ এই ফোনে একটি 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই Realme ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














