লঞ্চ হল গেমিং ল্যাপটপ Acer Aspire 5, জেনে নিন ফিচার এবং দাম

Highlights

  • Acer Aspire 5 ল্যাপটপে 14 ইঞ্চির ডিসপ্লে আছে।
  • এই ল্যাপটপে 13 জেন ইনটেল প্রসেসর যোগ করা হয়েছে।
  • এতে 32GB পর্যন্ত ডুয়েল চ্যানেল RAM দেওয়া হয়েছে।

ভারতের ল্যাপটপ মার্কেটে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড এসারের পক্ষ থেকে Acer Aspire 5 নামের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। এই নতুন গেমিং ল্যাপটপে 13 জেন ইনটেল প্রসেসর, এনভিডিএ জিফোর্স আরটিএক্স2050 জিপিইউ, 14-ইঞ্চির ডিসপ্লে এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের মতো কিছু দারুণ ফিচার যোগ করা হয়েছে। নিচে Acer Aspire 5 এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Nothing Phone (2) এর ভারত লঞ্চ এবং ডিসপ্লে সাইজ কনফার্ম করা হয়েছে, ফ্লিপকার্টে সেল হবে এই ফোন

Acer Aspire 5 এর দাম এবং সেল

কোম্পানির পক্ষ থেকে ভারতে তাদের Acer Aspire 5 ল্যাপটপটি 70,990 টাকা দামে পেশ করা হয়েছে। এসার এক্সক্লুসিভ স্টোর, এসার ই-স্টোর, ক্রোম্যা, বিজয় সেল্স এবং আমাজনের মাধ্যমে এই ল্যাপটপ সেল করা হবে। মার্কেটে এই ল্যাপটপ ব্ল্যাক কালারে পাওয়া যাবে বলে জানা গেছে।

Acer Aspire 5 এর ডিজাইন

এই নতুন এসার ল্যাপটপ অত্যন্ত পাতলা ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এতে মার্কারি ফ্রি ডিসপ্লে এবং মেটাল চেসিস দেওয়া হয়েছে। এই ল্যাপটপ ওজনের দিন থেকেও অত্যন্ত হালকা, এর ওজন মাত্র 1.57 কিলগ্রাম। আরও পড়ুন: Snapdragon 6 Gen 1 চিপসেটসহ লঞ্চ হল Moto G stylus 5G (2023), জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Acer Aspire 5 এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • ডিসপ্লে- Acer Aspire 5 ল্যাপটপে 14-inch FHD WUXGA ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে 60 হার্টস রিফ্রেশরেট, 16:10 আসপেক্ট রেশিও, 170 ডিগ্রী ভিউয়িং অ্যাঙ্গেল এবং এসার কম্ফী ভিউ এলইডি ব্যাকলিট টিএফটি এলসিডি প্যানেল রয়েছে।
  • প্রসেসর- এই ল্যাপটপ ইনটেল কোর i5-1335U প্রসেসর এবং ইনটেল কোর i7-1355U প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য NVIDIA GeForce RTX2050 জিপিইউ আছে।
  • স্টোরেজ- এতে 32GB পর্যন্ত ডুয়েল চ্যানেল LPDDR5 RAM এবং 512GB PCIe Gen 4 SSD স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ব্যাটারি- নতুন এসার ল্যাপটপে 65W চার্জিং সাপোর্টেড 50Wh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম- Acer Aspire 5 ল্যাপটপ লেটেস্ত উইন্ডোজ 11 এ কাজ করে।
  • কানেক্টিভিটি- কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে সিঙ্গেল এইচডিএমআই পোর্ট, 3 ইউএসবি 3.2 জেন টাইপ এ, ইউএসবি 3.2 টাইপ সি, 4 ইউএসবি পোর্ট, ইউএসবি টাইপ সি এবং নেটওয়ার্ক (আরজে-45) রয়েছে। এছাড়া ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.2, এমইউ-এমআইএমও টেকনোলজি এবং গিগাবাইত ইথারনেটের মতো সুবিধা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here