Highlights
- এই ফোনটির প্রারম্ভিক দাম প্রায় 16 হাজার টাকার কাছাকাছি হবে।
- এই ফোনটি জুলাইয়ের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে।
- এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে সেল হতে পারে।
লিক রিপোর্ট অনুযায়ী Vivo তাদের ‘Y’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা Vivo Y27 4G নামে ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। যদিও কোম্পানির তরফে এই ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি। তবে একটি নতুন লিক রিপোর্টে Vivo Y27 4G ফোনের দাম, মেমরি ভেরিয়েন্ট এবং লঞ্চের ডিটেইলস দেওয়া হয়েছে। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হবে OnePlus Nord স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Vivo Y27 4G ফোনের লিক ডিটেইলস
প্রাইস রেঞ্জ
Vivo Y27 ফোনটি একটি মিড-বাজেট ফোন হবে যা 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটির দাম আনুমানিক 16,000 টাকার কাছাকাছি হবে। এটি এই ফোনের প্রারম্ভিক দাম হতে পারে। এই Vivo ফোনটি Black , Green এবং Deep Red এই তিনটি কালার অপশনে সেল হবে।
মেমরি ভেরিয়েন্ট
Vivo Y27 4G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। এর বেস ভেরিয়েন্টে 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া থাকতে পারে। অন্যদিকে বড় ভেরিয়েন্টে 6GB র্যাম মেমরির সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে। এই ফোনের সর্বোচ্চ দাম 18 হাজারের কাছাকাছি হতে পারে।
লঞ্চ টাইমলাইন
এই Vivo ফোনটি কোম্পানি আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে ভারতে লঞ্চ করতে পারে। এটি ভারতীয় মার্কেট সহ আন্তর্জাতিক মার্কেটেও লঞ্চ করা হবে। আরও পড়ুন: এবার WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটির HD ছবি, জেনে নিন নতুন ফিচারের ডিটেইলস
Vivo Y36 Vivo Y27 4G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- 6.5″ HD+ স্ক্রীন
- MediaTek Helio G85
- 5,000mAh ব্যাটারি
- 50MP রেয়ার ক্যামেরা
ডিসপ্লে: Vivo Y27 4G ফোনটি 1600 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 6.5-ইঞ্চি HD + ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে। এটি একটি IPS LCD স্ক্রিন সাপোর্ট করবে যা 60Hz রিফ্রেশরেটে কাজ করবে।
পারফরম্যান্স: লিক অনুযায়ী, Vivo Y27 4G স্মার্টফোনটি ভারতে MediaTek Helio G85 Octacore প্রসেসর সহ লঞ্চ হবে। এতে Android 13 বেসড FuntouchOS 13 দেখা যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে, যা 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সাপোর্ট করবে। ফ্রন্ট প্যানেলে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। আরও পড়ুন: লিক হল OnePlus Fold ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y27 4G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










