প্রকাশিত হয়েছে ভারতে OPPO Reno 10 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

সম্প্রতি ভারতে Reno 10 সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে তিনটি শক্তিশালী স্মার্টফোন OPPO Reno 10 5G, OPPO Reno 10 Pro 5G এবং OPPO Reno 10 Pro+ 5G লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই সিরিজের ছোট Oppo মোবাইল Reno 10 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Vivo Y27 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OPPO Reno 10 5G ফোনের দাম

ভারতের মার্কেটে OPPO Reno 10 5G ফোনটি সিঙ্গেল মেমোরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত এই ফোনটি 32,999 টাকা দামে লঞ্চ হয়েছে। 27 জুলাই থেকে OPPO Reno 10 5G ফোনটি শপিং সাইট Flipkart এর পাশাপাশি রিটেইল স্টোর থেকে সেলের জন্য কেনা যাবে। এই OPPO মোবাইলটি Silvery Grey এবং Ice Blue কালার অপশনে পাওয়া যাবে।

OPPO Reno 10 5G সেল অফার

Oppo Reno 10 5G ফোনটি Flipkart থেকে কিনলে গ্রাহকরা 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এর জন্য HDFC, ICICI ব্যাঙ্ক, Axis Bank এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। এর সাথে কোম্পানির পক্ষ থেকে 6 মাসের No Cost EMI ও দেওয়া হচ্ছে।

অফলাইন রিটেইল স্টোর থেকে SBI, KotakBank, Bank of Baroda, IDFC First Bank, One Card এবং AU Small Finance এর মাধ্যমে ফোনটি কিনলে 10% ক্যাশব্যাক এবং 3 মাসের YouTube প্রিমিয়াম এবং Google One ফ্রিতে পাবেন৷ আরও পড়ুন: দেখে নিন 2023 সালের 10টি সেরা হিন্দি ডাব অ্যানিমেশন সিনেমার তালিকা

OPPO Reno 10 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 120Hz AMOLED ডিসপ্লে
  • MediaTek Dimensity 7050
  • 32MP সেলফি ক্যামেরা
  • 64MP+32MP+8MP রেয়ার ক্যামেরা
  • 67W 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: Oppo Reno 10 5G ফোনে 2412×1080 পিক্সেল রেজলিউশন সহ 6.7-ইঞ্চি Full HD + পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট রয়েছে। এই স্ক্রিনটি 3D AMOLED প্যানেলে নির্মিত যেখানে 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 950নিটস ব্রাইটনেস এবং 394PPI এর মতো ফিচার রয়েছে।

প্রসেসর: এই ফোনটি Android 13 বেসড ColorOS 13-এ লঞ্চ করা হয়েছে যা MediaTek Dimensity 7050 Octacore প্রসেসরে রান করে। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali-G68 GPU সাপোর্ট করে।

ক্যামেরা: OPPOReno 10 5G ফোনটি F/1.7 অ্যাপারচার যুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: লিক হল OnePlus 12 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 10 5G ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W SUPERVOOC 2.0 টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনের ব্যাটারি কয়েক মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here