জেনে নিন অনলাইনে Canara Bank এর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার সহজ পদ্ধতি

আপনার যদি Canara ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান, তাহলে তার জন্য বেশ কিছু সহজ পদ্ধতি রয়েছে। Canara ব্যাঙ্ক হল দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম এবং তারা তাদের ইউজারদের ইন্টারনেট ব্যাঙ্কিং, অ্যাপ, মিসড কল ইত্যাদির মাধ্যমে ব্যালেন্স চেক করার সুবিধা প্রদান করে থাকে। এর মানে হল Canara ব্যাঙ্কে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য অথবা পাসবুক আপডেট করার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না। আরও পড়ুন: WhatsApp group এর জন্য 75টি আকর্ষণীয় নামের তালিকা, বেছে নিন আপনার পছন্দের না

Canara ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার নম্বর

মিনি স্টেটমেন্ট
09015734734 নাম্বারে মিসড্ কল দিন।
কানারা ব্যাঙ্ক ব্যালেন্স চেক নম্বর
09015483483 নাম্বারে মিসড্ কল দিন।
কানারা ব্যাঙ্ক ব্যালেন্স চেক টোল ফ্রি নম্বর
1800-425-0018, 1800 103 0018, 1800 208 3333, 1800 3011 3333
ভারতের বাইরে থেকে ব্যালেন্স জানার নম্বর+91-80-22064232 (চার্জ প্রযোজ্য)
Canara ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক নম্বর (ইংরেজি)0-9015-483-483
Canara ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক নম্বর (হিন্দি)0-9015-613-613
কানারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেষ 5টি ট্রানজেকশন চেক নম্বর0-9015-734-734

ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ব্যালেন্স চেক করার পদ্ধতি

কানারা ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে এবং নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন –

  • কানারা ব্যাঙ্কের অফিসিয়াল ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়েবসাইটে লগইন করুন বা এখানে ক্লিক করুন।
  • User ID, Password, Captcha লিখুন এবং আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন।
  • একবার লগ ইন করার পর Canara ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পাশাপাশি স্টেটমেন্ট দেখতে ‘ব্যাঙ্ক ডিটেইলস’ এ ক্লিক করুন।
  • তারপর ব্যাঙ্ক ব্যালেন্স ও স্টেটমেন্ট স্ক্রিনে চেক করতে পারবেন।
  • Canara ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ও মিনি স্টেটমেন্ট দেখার, FD/RD খোলার এবং টাকা ট্রান্সফার করার সুবিধা দেয়।

Canara ai1-মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি

আপনি আপনার স্মার্টফোনে Canara ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ Canara ai1- মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করতে পারবেন

  • এর জন্য সবার প্রথমে Google Play Store বা Apple App Store থেকে Canara ai1 অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।
  • তারপরে রেজিস্টার মোবাইল নম্বর (RMN) সিলেক্ট করতে হবে এবং Next এ ক্লিক করতে হবে। তারপর রেজিস্টার নম্বরে OTP আসবে। এখানে আপনাকে OTP এর মাধ্যমে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে।
  • মোবাইল নম্বর ভেরিফাই করার পরে, লগইন করার জন্য একটি 5-সংখ্যার সংখ্যাসূচক পাসকোড তৈরি করতে হবে।
  • তারপর শর্তাবলী মেনে নেওয়ার জন্য ক্লিক করতে হবে।
  • মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাগুলির জন্য আপনাকে 6 সংখ্যার MPIN তৈরি করতে হবে এবং কনফার্ম করতে হবে।
  • শেষে আপনার এক্টিভ ডেবিট কার্ডের ডিটেইলস লিখতে হবে এবং Set Now তে ক্লিক করতে হবে। তারপর Canara ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার জন্য মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করতে পারবেন।

USSD Banking এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

যেসব ইউজারদের স্মার্টফোন বা ইন্টারনেট অ্যাক্সেস নেই তারা USSD-এর মাধ্যমে Canara ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

  • এর জন্য, আপনাকে আপনার ব্যাঙ্কে রেজিস্ট্রার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
  • ফোনের ডায়লার প্যাডে *99*46# টাইপ করে ডায়াল করতে হবে।
  • তারপর আপনার পছন্দের ভাষা সিলেক্ট করতে হবে।
  • IFSC বা দুই অঙ্কের ব্যাঙ্ক কোড জমা দিতে হবে।
  • তারপরে, ব্যালেন্স চেক করতে ব্যাঙ্কের দেওয়া কোডটি লিখতে হবে। তারপর আপনি মিনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাবেন।

Canara ব্যাঙ্কের পাসবুক অনলাইনে চেক করার পদ্ধতি

কানারা ব্যাঙ্কের গ্রাহকরাও Canara ই-পাসবুক অ্যাপের মাধ্যমে অনলাইন পাসবুক অ্যাক্সেস করতে পারেন। এটি পাসবুকের অনলাইন ভার্সন, যেটা আপনাকে লেনদেনের ডিটেইলস দেখার সুবিধা প্রদান করে।

  • Google Play Store থেকে Canara ই-পাসবুক অ্যাপ ডাউনলোড করুন।
  • তারপর প্রয়োজনীয় অনুমতি দিতে ‘Accept ‘এ ক্লিক করতে হবে।
  • অ্যাপটি খোলার পর আপনাকে এখানে রেজিস্ট্রার করতে হবে।
  • তারপর 13 ডিজিটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে।
  • মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য SMS পাঠানো হবে। ভেরিফাই হলে আপনি OTP পাবেন।
  • তারপর OTP দিতে হবে।
  • পরের পেজে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং অনলাইনে পাসবুক দেখতে 5 সংখ্যার পিন (M-PIN) সেট করতে হবে।

FAQs

SMS এর মাধ্যমে কানারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করবেন?

SMS এর মাধ্যমে কানারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য ইউজারের মোবাইল নাম্বার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা আবশ্যক। গ্রাহকদের ব্যালেন্স জানার জন্য 5607060 নাম্বারে এসএমএস করতে হবে। রেজিস্টার্ড ফোন নাম্বার থেকে নিচের ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে-

CANBAL <space> USERID <space> MPIN

নেট ব্যাঙ্কিং ছাড়া কানারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করা যায়?

যদি ইউজারের কানারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং রেজিস্টার্ড না থাকে সেক্ষেত্রে টোল ফ্রি নাম্বার 1800-425-0018 বা 1800-3011-3333 এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারেন।

ব্যাঙ্কের শেষ পাঁচটি ট্রানজাংকশন কিভাবে দেখবেন?

নিজের কানারা ব্যাঙ্কের পাঁচটি লেটেস্ট ট্রানজাংকশন সম্পর্কে জানার জন্য মিসড্ কল, ইউএসএসডি কোড বা এসএমএস পদ্ধতি ব্যাবহার করতে পারেন।

ইউজাররা কি মিসড্ কল করে তাদের কানারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন?

যদি ইউজার মিসড্ কলের মাধ্যমে কানারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান তবে তাকে কানারা ব্যাঙ্কের মিসড্ কল নাম্বারে মিসড্ কল করতে হবে। এর জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে 09015734734 নাম্বারে মিসড্ কল করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here