চীনে লঞ্চ হল OPPO K11 5G স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই মোবাইলের স্ক্রিনটি লো ব্লু লাইট সার্টিফিকেশন সাপোর্ট করে।
  • এই ফোনে অটোমেটিক ব্রাইটনেস এডজাস্টমেন্টের সুবিধাও রয়েছে।
  • এই ডিভাইসটিতে Snapdragon 782G প্রসেসর রয়েছে।

মোবাইল নির্মাতা Oppo চীনে তাদের K-সিরিজ স্মার্টফোন OPPO K11 5G লঞ্চ করেছে। আগামী দিনে এই মোবাইলটি ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে। এই ডিভাইসটিতে ইউজাররা OLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 782G প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো অনেক ফিচার দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস দেওয়া হল। আরও পড়ুন: সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হতে পারে Honor 90 স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন এবং ডিজাইন

OPPO K11 5G ফোনের দাম

কোম্পানি তিনটি স্টোরেজ অপশনে এই ডিভাইসটি লঞ্চ করেছে। যার মধ্যে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 1,899 ইউয়ান অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী আনুমানিক 21 হাজার টাকার কাছাকাছি। 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,099 ইউয়ান অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী আনুমানিক 24 হাজার টাকার কাছাকাছি। এই ফোনের টপ মডেলটিতে 12GB RAM + 512GB স্টোরেজ অপশন রয়েছে, যার দাম 2,499 ইউয়ান অর্থাৎ প্রায় 28 হাজার টাকার কাছাকাছি। ইউজাররা এই ফোনটি গ্লেসিয়ার ব্লু এবং মুন শ্যাডো গ্রে-এর মতো দুটি কালার অপশনে পাবেন।

OPPO K11 5G ফোনের ডিজাইন

এই ডিভাইসটিতে একটি ফ্ল্যাট প্যানেলের উপর বেস করে নির্মিত। ডিসপ্লেতে পাঞ্চ হোল কাট আউট ডিজাইন দেখা যাচ্ছে। স্ক্রিনে পাতলা বেজেল রয়েছে। ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল রয়েছে। যার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রয়েছে। এর পাশাপাশি ডুয়াল টোন ফিনিশ ফোনটিকে আরও বিশেষ করে তোলে। এই ফোনে Oppo K11 ব্র্যান্ডিংও দেওয়া হয়েছে। আরও পড়ুন: জেনে নিন Pixellab থেকে Thumbnail বানানোর সহজ পদ্ধতি

OPPO K11 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ডিভাইসটিতে একটি 6.7 ইঞ্চি OLED প্যানেল রয়েছে। যা 120Hz রিফ্রেশরেট, 93.4 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, 1100 নিটস ব্রাইটনেস, HDR 10 প্লাস, 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে।
  • ডিসপ্লে সাপোর্ট: এই ফোনের স্ক্রিন লো ব্লু লাইট সার্টিফিকেশন পেয়েছে। এটি 2160 হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে। এর সাথে অটোমেটিক ব্রাইটনেস এডজাস্টমেন্টেরও সুবিধা রয়েছে।
  • প্রসেসর: এই ডিভাইসটি Qualcomm Snapdragon 782G প্রসেসর সাপোর্ট করে। এই চিপসেট 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে। যার ক্লকস্পিড 2.70GHz, কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ডিভাইসটির AnTuTu স্কোর হল 7,19,702।
  • পারফরম্যান্স: পারফরম্যান্সের জন্য, কোম্পানি ডিভাইসটিতে 4129mm² এর একটি বড় লিকুইড কুলিং সিস্টেম দিয়েছে। এছাড়াও এই ফোনে উন্নত গেমিং কোয়ালিটির জন্য হাইপারবুস্ট গেম ফ্রেম স্ট্যাবিলাইজেশন ইঞ্জিন সাপোর্ট রয়েছে।
  • স্টোরেজ: এই স্মার্টফোনে স্টোরেজের 12GB পর্যন্ত RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথে 8GB ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও পাওয়া যাচ্ছে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS সহ একটি 50-মেগাপিক্সেল IMX890 প্রাইমারি ক্যামেরা লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • OS: এই ডিভাইসটি Android 13 বেসড কালার OS 13.1 এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here