আপনি যদি একটি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি Amazon Great Freedom Festival সেল চলাকালীন বিশাল ডিসকাউন্ট সহ ল্যাপটপ কিনতে পারবেন। সেল চলাকালীন আপনি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের উপর প্রচুর ডিসকাউন্ট পাবেন। এই পোস্টে আপনাদের ল্যাপটপের সেরা ডিল সম্পর্কে জানানো হল। সেলে আপনারা স্লিক এবং লাইট ওয়েট ল্যাপটপ ছাড়াও কিছু সেরা গেমিং ল্যাপটপেও ডিসকাউন্ট পাবেন। এছাড়াও আপনি যদি SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং EMI এর সাহায্যে ট্রানজেকশন করেন তাহলে আপনি 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
HP 15s
HP 15s আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। এই ল্যাপটপের বিশেষত্ব হল এটি দৈনন্দিন বেশিরভাগ কাজই সহজে পরিচালনা সামলাতে পারে। এই ল্যাপটপটিতে 250 নিটস ব্রাইটনেস সহ 15.6-ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে। এই মেশিনটিতে পাওয়ার দেওয়ার জন্য 6-কোর AMD Ryzen 5 5500U প্রসেসর এবং 16GB RAM রয়েছে। এতে দ্রুত ফাইল ট্রান্সফার এবং দ্রুত বুট-আপের জন্য একটি 512GB SSD রয়েছে। এতে 41Wh ব্যাটারি রয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এই ল্যাপটপে HP True Vision 720p HD ক্যামেরা রয়েছে। এছাড়াও কানেক্টিভিটির জন্য Wi-Fi 5 (2×2) এবং ব্লুটুথ 5.0 রয়েছে৷
- দাম : 49,990 টাকা
- অফারে দাম : 42,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
ASUS Vivobook 15
Asus VivoBook লাইনআপটি সাশ্রয়ী দামে দুর্দান্ত ফিচারের জন্য সুপরিচিত। ASUS Vivobook 15 অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন প্রচুর ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। VivoBook 15 ল্যাপটপে 15.6-ইঞ্চি FHD ডিসপ্লে সহ তিন দিকে পাতলা বেজেল রয়েছে। এই ল্যাপটপে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। মাত্র 49 মিনিটের চার্জে এটি 60 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। asus ergosense কিবোর্ড টাইপিংকে আরামদায়ক করে তোলে।
- দাম : 57,500 টাকা
- অফারে দাম : 42,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Acer Aspire 5 গেমিং ল্যাপটপ
acer Aspire হল একটি গেমিং ল্যাপটপ, যা এই সেলে ডিস্কাউন্ট সহ কেনা যাবে। এই ল্যাপটপটি 12th Gen Intel Core i5 প্রসেসর এবং NVIDIA GeForce RTX 2050 (4GB DDR6 মেমরি) দ্বারা চালিত। এটি গেমিংয়ের সময় ভাল পারফর্ম করে। এই ল্যাপটপে 15.6-ইঞ্চি FHD IPS ডিসপ্লে রয়েছে। আরও ভাল ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদানের জন্য এই ল্যাপটপে Acer Color Intelligence এবং Acer BlueLightShield রয়েছে।
- দাম : 63,499 টাকা
- অফারে দাম : 49,490 টাকা(ব্যাংক ডিসকাউন্ট সহ)
Xiaomi Notebook
Xiaomi এর এই ল্যাপটপটি বেশ জনপ্রিয়। এটি একটি স্লিক এবং লো ওয়েট ল্যাপটপ, যেখানে 3.2K রেজলিউশন সহ 15.6-ইঞ্চি ডিসপ্লে এবং স্মুথ অ্যানিমেশনের জন্য 90Hz রিফ্রেশরেট সাপোর্ট রয়েছে। চোখের সুরক্ষার জন্য এই ল্যাপটপে ডিসি ডিমিং এবং TUV সার্টিফিকেশন রয়েছে। এই ল্যাপটপটিতে পাওয়ার ডেলিভারির সঙ্গে Thunderbolt 4 পোর্ট রয়েছে। এছাড়াও এই স্লিক পোর্টেবল ল্যাপটপটি 11th Gen Intel Tiger Lake Core i5-11320H প্রসেসরে রান করে।
- দাম : 57,499 টাকা
- অফারে দাম : 45,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Lenovo IdeaPad Slim
Lenovo IdeaPad Slim এ একটি 15.6-ইঞ্চি FHD IPS ডিসপ্লে এবং ব্রাইট ও সঠিক ভিজ্যুয়ালের জন্য 300 নিটস ব্রাইটনেস রয়েছে। এছাড়াও এই ল্যাপটপে একটি শক্তিশালী AMD Ryzen 5 5500U প্রসেসর রয়েছে। এটি Windows 11 এ রান করে এবং অফিস হোম এবং স্টুডেন্ট 2021 প্রি ইনস্টল রয়েছে। এই ল্যাপটপে 45Wh ব্যাটারি রয়েছে যা সিঙ্গেল চার্জে 6 ঘন্টা পর্যন্ত রানটাইম প্রদান করে৷ এটিতে একটি প্রাইভেসি শাটার সহ 720p ওয়েবক্যাম রয়েছে৷
- দাম : 50,990 টাকা
- অফারে দাম : 42,490 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Acer Aspire Lite
Acer Aspire Lite ল্যাপটপে 180-ডিগ্রী ঘূর্ণায়মান কব্জা রয়েছে। এই ল্যাপটপটি অত্যন্ত পাতলা এবং 15.6-ইঞ্চি FHD ডিসপ্লে সাপোর্ট করে। এই ল্যাপটপটি অ্যাস্পায়ার লাইট ইন্টেল কোর i5-1155G7 প্রসেসরে রান করে। এতে 8GB RAM এবং 512GB SSD সাপোর্ট রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ল্যাপটপে Intel Iris Xe রয়েছে।
- দাম : 44,940 টাকা
- অফারে দাম : 35,490 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
HP Victus Gaming Laptop
HP Victus একটি গেমিং ল্যাপটপ। এটি আকর্ষণীয় ডিজাইন সাপোর্ট করে। এই ল্যাপটপে 9ms রেসপন্স রেট সহ 15.6-ইঞ্চি FHD 144Hz ডিসপ্লে রয়েছে। এছাড়াও গেমিংকে পাওয়ার দেওয়ার জন্য এতে NVIDIA GeForce RTX 3050 ল্যাপটপ GPU (4 GB GDDR6) গ্রাফিক্স কার্ড সহ Intel Core i5-12450H প্রসেসর দেওয়া হয়েছে। এতে দ্রুত ওয়্যারলেস ট্রান্সফারের জন্য Wi-Fi 6 (2×2) এবং Bluetooth 5.3 রয়েছে। HP Victus-এ 52.5Wh ব্যাটারি রয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- দাম : 76,990 টাকা
- অফারে দাম : 71,490 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং কুপন সহ)
Dell G15 5520 Gaming Laptop
Dell G15 5520 একটি প্রিমিয়াম গেমিং ল্যাপটপ। বর্তমানে আপনি Amazon Sale এ এটি অনেক কম দামে কিনতে পারবেন। এটি একটি 15.6-ইঞ্চি FHD 120Hz ডিসপ্লে সাপোর্ট করে। এই ল্যাপটপটি Intel Core i5-12500H প্রসেসরে রান করে। স্মুথ প্রসেসিং এর জন্য এই ল্যাপটপে 16GB RAM রয়েছে। হাই FPS গেমিংয়ের জন্য এই ল্যাপটপে NVIDIA GeForce RTX 3050 4GBGDDR6 (90W) গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপটিতে কুলিং ফিচারের জন্য এলিয়েনওয়্যার-অনুপ্রাণিত থার্মাল ডিজাইনও রয়েছে। এই ল্যাপটপে 56Wh ব্যাটারি রয়েছে যা দীর্ঘ ব্যাকআপ প্রদান করে।
- দাম : 94,987 টাকা
- অফারে দাম : 67,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং কুপন সহ)
Lenovo IdeaPad Slim 3
Lenovo IdeaPad Slim 3 হল একটি বাজেট ল্যাপটপ যা বর্তমানে অনেক ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপে 14-ইঞ্চি IPS প্যানেল রয়েছে। ডিসপ্লের চারপাশে স্লিম বেজেল দেওয়া হয়েছে, যা ল্যাপটপের প্রিমিয়াম লুক দিয়েছে। কিবোর্ড ব্যাকলিট এবং এতে ফিঙ্গারপ্রিন্ট রিডারও রয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এই ল্যাপটপে 720p HD ওয়েবক্যাম রয়েছে। ইমারসিভ অডিও এক্সপেরিয়েন্সের জন্য Dolby অডিও সার্টিফিকেশন রয়েছে। এটি 11th প্রজন্মের Intel Core i3-1115G4 প্রসেসরে রান করে।
- দাম : 45,000 টাকা
- অফারে দাম : 34,740 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Dell 14
এটি একটি বাজেট ল্যাপটপ, যা বর্তমানে সেলে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপে একটি 14-ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে যা ব্লু লাইট এবং ডেল কমফোর্টভিউ সাপোর্ট করে। এই ল্যাপটপে 11 তম প্রজন্মের Intel i3-1115G4 প্রসেসর রয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এই ল্যাপটপে একটি FHD ওয়েবক্যাম এবং ডুয়াল মাইক রয়েছে। প্রাইভেসির জন্য এতে মেকানিকাল প্রাইভেসি শাটারও রয়েছে। এই ল্যাপটপের কীবোর্ডটি স্পিল প্রতিরোধী এবং নেভিগেশন সহজ করার জন্য এতে একটি বড় টাচপ্যাড রয়েছে।
- দাম : 39,990 টাকা
- অফারে দাম : 35,240 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)



















