প্লেয়ার আননোনস ব্যাটেলগ্ৰাউন্ড অর্থাৎ পাবজি গেমের জনপ্রিয়তা আজ চরম পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েড থেকে শুরু করে পিসি ও আইওএস সব প্ল্যাটফর্মেই গেমটি বাচ্চা থেকে শুরু করে বড় সবাই সমান উৎসাহের সঙ্গে খেলছে। কিন্তু বর্তমানে গেমটির জন্য যুবক সম্প্রদায় আত্মহত্যা করতেও পিছু হটছে না।
256 জিবি স্টোরেজযুক্ত স্যামসাং গ্যালাক্সি এস9 প্লাসের দাম কমল, জেনে নিন নতুন দাম
মিডিয়া রিপোর্ট অনুযায়ী মুম্বাইতে বসবাসকারী এক 18 বছর বয়সী যুবক তার পরিবারের কাছে পাবজি খেলার জন্য হাই এন্ড স্মার্টফোন কিনে দেওয়ার বায়না করে, কিন্তু পরিবারের পক্ষ থেকে না বলায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নেয়।
মুম্বাইয়ের কুর্লার নেহেরু এলাকায় থাকা এই যুবক অনলাইন গেম পাবজি খেলার জন্য হাই এন্ড স্মার্টফোন চায়, যার দাম প্রায় 37,000 টাকা। কিন্তু তার পরিবার 20,000 টাকা দিতে রাজি হয়।
পরিবারের পক্ষ থেকে না বলায় সেই যুবক রাগে পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ অপমৃত্যুর ফাইল নথিভুক্ত করেছে। প্রসঙ্গত গোটা বিশ্বে এই গেমের 20 কোটি ইউজার আছে।
একটি গেমটি কতটা বিখ্যাত তা এই দেখেই বোঝা যায় যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গেমের ব্যাপারে অবগত। কয়েক দিন আগে বাচ্চা, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলায় সময় পাবজির উল্লেখ করেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










