6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ এই সস্তা 5G ফোনে পাওয়া যাচ্ছে 3 হাজার টাকা ডিসকাউন্ট, জেনে নিন বিস্তারিত

2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতে 6,000mAh Battery এবং 50MP Camera সহ Moto G54 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ফোনে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এখন এই ফোনটি 3,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। মোটোরোলা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি কম দামে কেনা যাবে, নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

Moto G54 5G এর দাম

মডেললঞ্চ প্রাইসনতুন দামডিসকাউন্ট অফার
8GB RAM + 128GB Storage₹15,999₹13,999₹2,000
12GB RAM + 256GB Storage₹18,999₹15,999₹3,000

 

Moto G54 5G ফোনটি ভারতে 8GB RAM + 128GB Storage এবং 12GB RAM + 256GB Storage সহ দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। এর মধ্যে 8GB RAM মডেল 15,999 টাকা এবং 12GB RAM মডেল 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফোনের 8GB RAM মডেলে 2,000 টাকা এবং 12GB RAM মডেলে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারের আওতায় Moto G54 5G ফোনের এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 13,999 টাকা এবং 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Moto G54 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: moto g54 5G ফোনটিতে 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি+ 2400 x 1080 পিক্সেল রেজলিউশন, 20:9 আসপেক্ট রেশিও এবং 120Hz রিফ্রেশরেট দেওয়া হয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 প্রসেসর রয়েছে। এই প্রসেসর 2.2Ghz ক্লক স্পীডে কাজ করে। এর সঙ্গে ভিএক্সএম-8-256 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটিতে 8GB ও 12GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ব্যাটারি: এই ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল অটো ফোকাস ম্যাক্রো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, জিপিএস, IP52 রেটিং এবং ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • ওজন এবং ডায়মেনশন: moto g54 5G ফোনের ডায়মেনশন 161.56 x 73.82 x 8.89mm এবং ওজন 192 গ্রাম।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here