বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানি গুগল এই বছর তাদের ফ্ল্যাগশিপ ফোন সিরিজ বাজারে লঞ্চ করতে পারে। এই সিরিজে Google Pixel 9 এবং Google Pixel 9 Pro লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনের কোনো নিরদিস্থ লঞ্চ ডেট জানানো হয়নি। তবে এর আগেই মাই স্মার্ট প্রাইস এবং অনলিক্স সিরিজের প্রো মডেলের 5K রেন্ডার সহ 360 ডিগ্রী ভিডিও শেয়ার করেছে। নিচে Google Pixel 9 Pro এর লিক সম্পর্কে জানানো হল।
Google Pixel 9 Pro এর রেন্ডার
- লিক রেন্ডার অনুযায়ী Google Pixel 9 Pro ফোনে পাঞ্চ হোল কাটআউট ডিজাইন থাকবে।
- নিচে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে পাতলা বেজল সহ ডিসপ্লে দেখা যাবে।
- এই ফোনে ফ্ল্যাট ফ্রেম থাকবে এবং ডানদিকের প্যানেলে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হবে।
- ফোনটির নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম ট্রে থাকতে পারে।
- ফোনের ওপরের প্যানেলে mmWave অ্যান্টেনা এবং মাইক্রোফোন দেওয়া হবে বলে জানা গেছে।
- এই ফোনের ডায়মেনশন 162.7 x 76.6 x 8.5mm হতে পারে।
- রেন্ডার অনুযায়ী Google Pixel 9 Pro ফোনের ব্যাক প্যানেলে নতুন ডিজাইনের রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
Google Pixel 9 Pro 360 ডিগ্রী ভিডিও
- Google Pixel 9 Pro ফোনে 6.5 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
- ফোনের ব্যাক প্যানেলে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে।
- রেন্ডার অনুযায়ী Google Pixel 9 Pro ফোনে ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত ক্যামেরা থাকবে।
- এখনও পর্যন্ত এই ফোন সম্পর্কে এর বেশি আর কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যে এই ফোন সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে।








