এপ্রিল মাসে মোটোরোলা তাদের Motorola g04s স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছিল। এবার ভারতীয় বাজারে লঞ্চ করা হল। এই ফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট সহ অন্যান্য রিটেল আউটলেটগুলিতে সেল করা হবে। এই ফোনে 50MP ক্যামেরা, AI ক্যামেরা, 5000mAh ব্যাটারি, RAM বুস্ট ফিচার এবং 8GB পর্যন্ত RAM সহ বিভিন্ন স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে।
Motorola g04s এর দাম
ভারতীয় বাজারে Motorola g04s স্মার্টফোনটি সিঙ্গেল 4GB RAM +64GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের দাম মাত্র 6,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি 5 জুন থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, motorola.in এবং অন্যান্য রিটেল আউটলেটগুলিতে সেল করা হবে। এই নতুন ফোনটি কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, স্যাটিন ব্লু এবং সানরাইজ অরেঞ্জ এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Motorola g04s এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Moto G04s এন্ট্রি লেবেল স্মার্টফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং পাঞ্চ-হোল নচ ডিজাইন সহ পেশ করা হয়েছে।
প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে Moto G04s স্মার্টফোনে UniSoC T606 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে মালী G57 GPU রয়েছে।
স্টোরেজ: এই স্মার্টফোনে 4GB RAM +64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দর পারফরমেন্সের জন্য RAM বুস্ট ফিচার দেওয়া হয়েছে, ফলে 4GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। অর্থাৎ ফোনে 8জিবি RAM এর সাপোর্ট পাওয়া যাবে।
ক্যামেরা: এই Moto G04s স্মার্টফোনে পোট্রেট মোড এবং অটো নাইট ভিজন সহ 50 মেগাপিক্সেলের Ai রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: এই স্মার্টফোনে 15W চার্জিং সাপোর্টেড সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ব্যাটারি 20 ঘণ্টার মিউজিক প্লেব্যাক টাইম দেবে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ওজন 178.8 গ্রাম এবং ডায়মেনশন প্রায় 7.99mm রয়েছে।
অন্যান্য: Moto G04s ফোনে ডালবি এটমান্স অডিও, ডুয়াল সিম 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, IP52 রেটিং এর মতো ফিচার রয়েছে।
ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে আপডেটও দেওয়া হবে।









