শীঘ্রই ভারতে লঞ্চ হবে Motorola Razr 50 Ultra, টিজার দেখা গেল আমাজনে

মোটোরোলা তাদের রেজর 50 সিরিজ হোম মার্কেট চীনে লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। এই সিরিজের অধীনে আগামী 25 জুন Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra স্মার্টফোন বাজারে পেশ করা হবে। এবার শপিং সাইট আমাজনের মাধ্যমে জানা গেল শীঘ্রই ভারতীয় বাজারে এই সিরিজের আলট্রা মডেল লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুর্দান্ত ফ্লিপ স্মার্টফোন সম্পর্কে।

Motorola Razr 50 Ultra এর টিজার ডিটেইলস

  • শপিং সাইট আমাজনে কোম্পানি একটি মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • Amazon মাধ্যমে প্রকাশ্যে আসা মাইক্রোসাইট থেকে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু নীচে দেওয়া ছবি মাধ্যমে দেখানো হয়েছে বাঁদিকে মোটোরোলা রেজর 50 আলট্রা দেখা গেছে।
  • টিজারে “মোটো এআই-এর সাথে যুক্ত হওয়া, ক্যাপচার করা এবং তৈরি করার কথা লেখা হয়েছে।
  • মোটোরোলা রেজর 50 আল্ট্রা স্মার্টফোনে অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন, ইন্টেলিজেন্ট অটোফোকাস ট্র্যাকিং, ফটো এনহান্সমেন্ট প্রো, এআই সুপারজুম, অ্যাকশন শট এবং এআই ম্যাজিক ক্যানভাসের মতো বিভিন্ন এআই ফিচার দেওয়া হতে পারে।
  • জানিয়ে রাখি এখনও পর্যন্ত মোটোরোলা রেজর 50 আল্ট্রা স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, কিন্তু পরের মাসে মধ্যেই লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Motorola Razr 50 Ultra এর সম্ভাব্য দাম

  • লিক অনুযায়ী Motorola Razr 50 Ultra স্মার্টফোন 12GB RAM+512GB স্টোরেজ EUR 1,199 অর্থাৎ প্রায় 1,07,210 টাকা দামে লঞ্চ করা হতে পারে।
  • এই আপকামিং স্মার্টফোনটি পিচ, গ্রিন এবং ব্লু মতো তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।

Motorola Razr 50 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Razr 50 Ultra স্মার্টফোন 1080 X 2460 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির ফোল্ডেবল FHD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। তবে 1272×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 4 ইঞ্চির OLED কভার ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক রিপোর্ট এবং সার্টিফিকেশন অনুযায়ী এই আপকামিং ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো GPU যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB অথবা 18GB পর্যন্ত RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: এই আপকামিং স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড লেন্স সহ সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: এই আপকামিং ফ্লিপ স্মার্টফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 4,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here