মোটোরোলার এজ 50 সিরিজের অধীনে এখনও পর্যন্ত তিনটে দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে motorola edge 50 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। এই ফোনে মিলিটারি গ্রেড রেটিং এবং দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং motorola edge 50 স্মার্টফোন সম্পর্কে।
motorola edge 50 এর ভারতীয় লঞ্চ ডেট
- আগামী 1 আগস্ট নতুন এজ সিরিজের motorola edge 50 5G স্মার্টফোন লঞ্চ করা হবে।
- motorola edge 50 5G স্মার্টফোনটি 1 আগস্ট দুপুর 12:00 টোয় লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের ফিচার সম্পর্কে জানা গেছে।
- কোম্পানি motorola edge 50 স্মার্টফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা MIL-810H মিলিটারি গ্রেড স্মার্টফোন হবে বলে জানিয়েছে।
- মিলিটারি গ্রেডের সাহায্যে এই ফোনটি উচ্চ এবং নিম্ন তাপমাত্রা, চাপ, শক, কম্পন, ধুলো এবং কুয়াশার প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 রেটিং দেওয়া হবে।
- কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি জঙ্গল গ্রিন এবং ফ্যানটোন পিচ ফাজ কারাল অপশন এবং ভেগান লেদার ফিনিশ সহ লঞ্চ করা হবে। অন্যদিকে Koala Grey কালার এবং vegan suede ফিনিশ দেওয়া হবে।
motorola edge 50 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ফ্লিপকার্ট পোস্টার অনুযায়ী Motorola Edge 50 স্মার্টফোনে 6.67 ইঞ্চির কার্ভড pOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 1900 নিটস ব্রাইটনেস সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে থাকবে।
- চিপসেট: এই ফোনে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 7 Gen 1 এক্সেলেরেটেড এডিশন 4nm চিপসেট দেয়া হবে। একইসঙ্গে ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হবে।
- স্টোরেজ: এই স্মার্টফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। র্যাম বাড়ানোর জন্য এতে র্যাম বুস্ট ফিচার যোগ করা হবে।
- ক্যামেরা: Motorola Edge 50 5G ফোনে Sony LYT-700C সেন্সরের সাপোর্টেড 50MP মেইন রেয়ার ক্যামেরা, ম্যাক্রো অপশন সাপোর্টেড 13MP 120° আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 30x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্টেড 10MP টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। অন্যদিকে সেলফির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট লেন্স যোগ করা হবে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68W ওয়্যার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে।
- ওএস: Motorola Edge 50 স্মার্টফোন Android 14 সহ কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 বছর পর্যন্ত ওএস আপডেট এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
সবশেষে জানিয়ে রাখি Edge 50 সিরিজে 50 ফিউসনের দাম প্রায় 22,000 টাকা রাখা হয়েছে। ফলে ধারনা করা হচ্ছে আপকামিং Motorola Edge 50 স্মার্টফোন দাম এইরকমই হতে চলেছে।









