স্মার্টফোনের পরিবর্তনশীল টেকনিকের দৌলতে মোবাইল ফোনের ডিসপ্লে,।ডিজাইন ও লুকের সঙ্গে এর ক্যামেরা ও পারফরম্যান্সেও পরিবর্তন দেখা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে পপ আপ ক্যামেরা, স্লাইডার প্যানেল ও পাঞ্চ হোল ডিসপ্লেতে বাজার ছেয়ে গেছে। তব ফোনের ফিচারের সঙ্গে তাল মিলিয়ে যদি তার ব্যাটারী শক্তিশালী না হয় তবে অন্যান্য ফিচারও মার খেয়ে যায়। বিভিন্ন কোম্পানি 4,000 থেকে 5,000 এমএএইচের ব্যাটারীযুক্ত ফোন বাজারে লঞ্চ করেছে। কিন্তু আজ এমডব্লিউসি 2019 এর মঞ্চে এমন একটি স্মার্টফোন লঞ্চ করা হল যা 18,000 এমএএইচের ব্যাটারীযুক্ত।
বিএসএনএলের প্ল্যানে বড় পরিবর্তন, এখন পাওয়া যাবে আগের থেকে বেশি ডেটা
শুনতে অবাক লাগলেও 18,000 এমএএইচের ব্যাটারীযুক্ত স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লঞ্চ করেছে টেক কোম্পানি এনজাইজার। এমডব্লিউসি 2019 এর মঞ্চে এনজাইজার তাদের নতুন স্মার্টফোন পাওয়ার ম্যাক্স পি18কে পপ লঞ্চ করেছে যার মধ্যে 18,000 এমএএইচ ব্যাটারী আছে। ফোনের ব্যাটারী তাড়াতাড়ি চার্জ করার জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।
এনজাইজার পাওয়ার ম্যাক্স পি18কে পপ ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এতে দুটি সেন্সরযুক্ত পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই পপ আপ ক্যামেরায় 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে।
পাওয়ার ম্যাক্স পি18কে পপে 6 জিবি র্যাম আছে। এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড বেসড এই ফোনটি 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক পি70 চিপসেটে রান করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









