বিএস‌এন‌এলের প্ল‍্যানে বড় পরিবর্তন, এখন পাওয়া যাবে আগের থেকে বেশি ডেটা

ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) আরও একবার তাদের প্ল‍্যানে পরিবর্তন করল। এবার কোম্পানি তাদের 666 টাকার প্রিপেইড প্ল‍্যানে ফেরবদল ঘটিয়েছে। বিএস‌এন‌এলের এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট ডেটা, 100টি ফ্রি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কল পাওয়া যেত। কোম্পানি এই প্ল‍্যানে ভ‍্যালিডিটির ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়েছে।

এমডব্লিউসি 2019 : 6 জিবি র‍্যাম ও অত্যন্ত শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল সোনী এক্সপেরিয়া 1, জেনে নিন এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন

বিএস‌এন‌এলের 666 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি আগে 129 দিন ছিল, কিন্তু এখন এই প্ল‍্যানটির বৈধতা কমিয়ে 122 দিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবারের পরিবর্তনে গ্ৰাহকদের লাভ নয় বরং ক্ষতিই হয়েছে। তবে বৈধতা ছাড়া এই প্ল‍্যানে এক দিক থেকে লাভ‌ই হবে।

এই প্ল‍্যানে আগে 1.5 জিবি প্রিপেইড ডেটা পাওয়া যেত। এখন 666 টাকা রিচার্জ করলে প্রতিদিন 2.2 জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অর্থাৎ আপনি প্রতিদিন 3.7 জিবি ডেটা পাবেন। এছাড়া এই প্ল‍্যানে আগের মতোই প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

এমডব্লিউসি 2019 : বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ, এটি সবার থেকে এগিয়ে

টেলিকম টকে সর্বপ্রথম জানা যায় যে বিএস‌এন‌এল তাদের 666 টাকার প্ল‍্যানে পরিবর্তন করেছে। আপাতত অন্ধ্রপ্রদেশ ও কোলকাতার ওয়েবসাইটে এই প্ল‍্যানটি পরিবর্তনের সঙ্গে দেখানো হয়েছে।

কয়েক দিন আগে বিএস‌এন‌এল তাদের 349 টাকার প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন করে। আগে প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 54 দিন ছিল কিন্তু পরিবর্তনের পর এই প্ল‍্যানের বৈধতা বেড়ে 64 দিন হয়ে গেছে। বিএস‌এন‌এলের এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি ডেটা, 100টি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here