টেকনো তাদের Camon 30 সিরিজের সংখ্যা বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে Tecno Camon 30s Pro নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কার্ভ এমোলেড ডিসপ্লে, এক্সন্টেডেড ফিচার সহ 16GB পর্যন্ত RAM, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
Tecno Camon 30s Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Tecno Camon 30s Pro স্মার্টফোনটিতে 1080×2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ Dual-Curved Infinite View এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1300 নিটস পীক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি Helio G100 SOC সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেট এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, অর্থাৎ এটি লঞ্চের পর ফোনটি সেল শুরু করা হতে পারে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 দেওয়া হয়েছে।
স্টোরেজ: Tecno Camon 30s Pro স্মার্টফোনটিতে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ফোনটিতে 8GB RAM + 8GB এক্সন্টেডেড RAM ফিচার রয়েছে। এর ফলে এই ফোনে 16জিবি পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50MP সোনি IMX896 মেইন সেন্সর সহ 2MP ডেপ্থ সেন্সর এবং ডুয়েল ফ্ল্যাশ দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্টে ডুয়েল ফ্ল্যাশ সহ অটো ফোকাস 50MP সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: Tecno Camon 30s Pro স্মার্টফোনটিতে 20W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 45 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এই ফোনটি ম্যাগনেটিক চার্জিং ফোন কেস এবং ওয়্যারলেস চার্জার সহ পেশ করা হয়েছে। চার্জিঙের জন্য হাইপার, স্মার্ট এবং লো টেম্প চার্জ এর মতো মোড দেওয়া হয়েছে।
অন্যান্য: Tecno Camon 30s Pro স্মার্টফোনটিতে Dolby Atmos, ডুয়েল স্পিকার, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP53 রেটিং, সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কানেক্টিভিটি জন্য WiFi, Bluetooth, 4G এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
Tecno Camon 30s Pro এর দাম
টেকনো অফিসিয়াল ওয়েবসাইটে Camon 30s Pro স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ফোনের দাম সম্পর্কে জানা যায়নি, তবে আমরা দাম জানার পর পোস্ট আপডেট করব। এই স্মার্টফোনটি ইন্টারস্টেলার গ্রে, পার্ল গোল্ড এবং শিম সিলভার গ্রিন এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।









