মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে বিভিন্ন টেক কোম্পানি তাদের টেকনোলজি দেখিয়ে নতুন নতুন স্মার্টফোন পেশ করছে। কোযিয়ান স্যামসাং থেকে শুরু করে চীনা শাওমি সবাই অত্যাধুনিক টেকনোলজিসম্পন্ন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এইসব বিদেশি কোম্পানির মাঝে ভারতের দেশি কোম্পানিও তাদের পপ আপ সেলফি ক্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত স্মার্টফোন পেশ করে নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। টেক কোম্পানি সেন্ট্রিক এমডব্লিউসি 2019 এর মঞ্চে সেন্ট্রিক এস1 লঞ্চ করে দিয়েছে এবং এর সঙ্গে আরও চারটি নতুন স্মার্টফোন আন্তর্জাতিক স্তরে লঞ্চ করেছে।
ডিজাইন
সেন্ট্রিক তাদের এই স্মার্টফোন ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। ফোনের ফ্রন্ট প্যানেলে কোনো ফিজিক্যাল বাটন বা নচ দেওয়া হয়নি। সেন্ট্রিক এস1 এ সেলফি ক্যামেরা ফ্রন্ট প্যানেলের বদলে ফোন বডির মধ্যে দেওয়া হয়েছে যা সেলফির কম্যান্ড দিলে পপ আপ ক্যামেরা হিসেবে বেরিয়ে আসে এবং সেলফি তোলার পর আবার ভেতরে চলে যায়। ফোনের সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্ট্রিক এস1 এর ব্যাক প্যানেলে বাঁদিকে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
স্পেসিফিকেশন
সেন্ট্রিক এস1 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে সেন্ট্রিক এস1 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং অপরটিতে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
কোয়ালকম লঞ্চ করল ওয়াইফাই 6 চিপসেট, এখন গাড়িতেও চলবে 5জি ইন্টারনেট
ফোটোগ্ৰাফির জন্য সেন্ট্রিক এস1 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের পপ আপ ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে।
সেন্ট্রিক এস1 এ পাওয়ার ব্যাকআপের জন্য 3.0 ফাস্ট চার্জিঙের সঙ্গে 3,800 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনটি 20 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। এই ফোন ওয়ারলেস চারজিংও সাপোর্ট করে। কোম্পানির তরফ থেকে ফোনটি 310 ইউএস ডলার দামে লঞ্চ করা হয়েছে। যার ভারতীয় দাম প্রায় 22,000 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









