এমডব্লিউসি 2019 : এসে গেল কবজিতে পড়ার জন্য স্মার্টফোন, ফোল্ডেবল ফোনের টেকনোলজি পিছনে ফেলে এগিয়ে গেল কোম্পানি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 শুরুর আগেই স‍্যামসাং তাদের ফোল্ডেবল ফোন লঞ্চ করে দিয়েছে। স‍্যামসাঙের পর এমডব্লিউসির মঞ্চে হুয়াইও আন্তর্জাতিক মঞ্চে তাদের ফোল্ভেবল ফোন পেশ করেছে। এই দুটি ফোনের টেকনিক ও ডিজাইন দেখে স্মার্টফোন ফ‍্যান ও টেক জগত নয় বরং অন‍্যান‍্য স্মার্টফোন কোম্পানিও যথেষ্ট অবাক ও আকর্ষিত হয়েছে। তবে যদি আপনি ভেবে থাকেন এগুলিই স্মার্টফোন টেকনোলজির শেষ কথা তবে জেনে রাখুন আপনি ভুল ভাবছেন। এই টেকধোলজির থেকে যথেষ্ট এগিয়ে টেক কোম্পানি নুবিয়া এমন স্মার্টফোন লঞ্চ করেছে যা মুড়িয়ে কবজিতে ঘড়ির মতো পড়া যাবে।

কোয়ালকম লঞ্চ করল ওয়াইফাই 6 চিপসেট, এখন গাড়িতেও চলবে 5জি ইন্টারনেট

চীনা কোম্পানি নুবিয়া এমডব্লিউসি 2019 এর মঞ্চে এই টেকনোলজি পেশ করেছে। কোম্পানির পেশ করা নতুন ডিভাইস স্মার্টফোন নয় স্মার্ট‌ওয়াচ ক‍্যাটাগরিতে পড়ে। তব এই স্মার্ট‌ওয়াচের ডিসপ্লে অবিকল একটি স্মার্টফোনের মতো বানানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই ওয়াচে ফোটো তোলার জন্য ক‍্যামেরাও দেওয়া হয়েছে। এতে সমস্ত ফাংশন, ইউজার ইন্টারফেস ও কলিঙের মতো সুবিধার সঙ্গে র‍্যাম ও ইন্টারনাল মেমরিও আছে। এই ঘড়িতে কোনো ডায়াল দেওয়া হয়নি, বরং এর ব‍্যান্ডের বড় অংশ জুড়ে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই বড় ডিসপ্লেই একে স্মার্টফোন বানায়। নুবিয়া তাদের এই ডিভাইসকে আলফা স্মার্ট‌ওয়াচ নাম দিয়েছে।

ফিচার
নুবিয়া আলফাতে ফ্লেক্সিবল ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই বিশেষ ডিভাইসটি খুলে যেমন ফোনের মতো ব‍্যবহার করা যাবে তেমনই আবার ব‍্যান্ড করে ঘড়ির মতো হাতে পড়া যাবে। নুবিয়া আলফাতে 45:9 আল্ট্রা ওয়াইড আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসে 960 × 192 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা 4 ইঞ্চির স্ক্রিন আছে। প্রসঙ্গত এই ডিভাইসের স্ক্রিন পলিমাইড দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই মেটেরিয়াল ডিভাইসের কোনো রকম ব‍্যবহারেই গরম হতে দেবে না।

বিএস‌এন‌এলের প্ল‍্যানে বড় পরিবর্তন, এখন পাওয়া যাবে আগের থেকে বেশি ডেটা

এই স্মার্ট‌ওয়াচে ভয়েস কম‍্যান্ডের সাহায্যে মেনু অপারেট করা যাবে। স্মার্ট‌ওয়াচে ব‍্যাক মেনুতে যাওয়ার জন্য এবং ভয়েস কম‍্যান্ড অ্যাক্টিভেট করার জন্য দুটি ফিজিক‍্যাল বাটন দেওয়া হয়েছে। এই বাটন দুটি ছাড়া এয়ার গেসচারের সাহায‍্যেও মেনু অপারেট করা যাবে। এর হাতে ঝাকুনি দিতে হবে এবং মেনু এগোতে বা পিছোতে থাকবে। এর সঙ্গে এই ডিভাইস ফিটনেস ট্র‍্যাকারের কাজ‌ও করে। এর সাহায্যে স্লিপ, এক্সারসাইজ ও হার্টবিট ট্র‍্যাক করা যায়।

স্পেসিফিকেশন
নুবিয়া আলফাতে 1 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 8 জিবি ইন্টারনাল মেমরি আছে যার মধ্যে গান, ভিডিও, ফোটো সেভ করে রাখা যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে এবং প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ওয়‍্যার 2100 চিপসেট দেওয়া হয়েছে। ফোটো তোলার জন্য এতে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য নুবিয়া আলফাতে 500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ডিভাইস একবার চার্জ করলে দুদিন পর্যন্ত চলবে।

দাম
নুবিয়া আলফা ব্লুটুথ ও সেলুলার দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্ট‌ওয়াচের ব্লুটুথ ভেরিয়েন্ট 449 ইউরো দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 36,300 টাকা। এবং সেলুলার ভেরিয়েন্ট 549 ইউরো অর্থাৎ 44,400 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে কোম্পানি একটি গোল্ড ভেরিয়েন্ট পেশ করেছে যার দাম 649 ইউরো অর্থাৎ প্রায় 52,500 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here