শাওমি অফিসিয়ালি ভারতীয় বাজারে তাদের সস্তা Redmi A3x স্মার্টফোন লঞ্চ করেছে। জানিয়ে রাখি ফোনটি এর আগে আমাজন প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছিল। এবার অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে সেল করা হচ্ছে। এই ফোনটির মাত্র 6,999 টাকা দাম রাখা হয়েছে। এই ফোনটিতে AI ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 6.7ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A3x স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi A3x এর দাম এবং সেল
- কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে Redmi A3x স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হচ্ছে।
- ফোনটির 3GB RAM+64GB স্টোরেজের দাম মাত্র 6,999 টাকা এবং 4GB RAM +128GB স্টোরেজের দাম 7,999 টাকা রাখা হয়েছে।
- Redmi A3x ফোনটি মিডনাইট ব্ল্যাক, ওশিয়ান গ্রিন, অলিভ গ্রিন এবং স্টারি হোয়াইট এর মতো কালারে সেল করা হচ্ছে।
- জানিয়ে রাখি এই ফোনটির শুধুমাত্র বেস মডেল শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে।
Redmi A3x এর স্পেসিফিকেশন
- 6.71″ 90হার্টস ডিসপ্লে
- ইউনিসোক টি603 প্রসেসর
- 4GB RAM + 128GB স্টোরেজ
- 8মেগাপিক্সেল ডুয়েল AI রেয়ার ক্যামেরা
- 5মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- 5,000এমএএইচ ব্যাটারি
ডিসপ্লে: Redmi A3x স্মার্টফোনটিতে 1650 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 500নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে ডিসপ্লে সুরক্ষার জন্য গোরিলা গ্লাস 3 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Redmi A3x ফোনটিতে এন্ট্রি লেবল Unisoc T603 চিপসেট দেওয়া হয়েছে। এই বাজেট রেঞ্জে এই প্রসেসর এই দারুণ পারফরমেন্স দিতে সক্ষম।
স্টোরেজ: এই ফোনটিতে 4GB LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: Redmi A3x স্মার্টফোনটিতে ডুয়েল AI রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেল অন্য লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 5মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A3x ফোনটিতে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI ফেস আনলক, ডুয়েল সিম 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5mm হেডফোন এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
ওএস: অপারেটিং সিস্টেম হিসেবে Redmi A3x ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং এমআইউআই সহ কাজ করে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে 2 বছরের ওএস এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ডায়মেনশন 168.4 x 76.3 x 8.3mm এবং 193 গ্রাম।









