50MP এবং 8GB RAM সহ এসে গেছে নতুন moto g45 5G স্মার্টফোন, দাম মাত্র 10,999 টাকা

মোটোরোলা ভারতের বাজারে তাদের নতুন moto g45 5G ফোন লঞ্চ করেছে। অফার সহ মাত্র 9,999 টাকা দামে এই ফোনটি পাওয়া যাবে। আগামী 28 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের সেল শুরু হবে। এই ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 6এস জেন 3 চিপসেট, 13 5G ব্যান্ডের মতো বিভিন্ন শক্তিশালী ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক MOTOROLA g45 5G ফোনটি সম্পর্কে।

moto g45 5G ফোনের দাম এবং সেল

  • বাজারে সস্তা moto g45 5G ফোনটি দুটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে।
  • ফোনটির বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং টপ মডেলে 8GB RAM + 128GB মেমরি রয়েছে।
  • এই দুটি মডেলের দাম যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকা রাখা হয়েছে।
  • লঞ্চ অফার হিসাবে কোম্পানি অ্যাক্সিস বব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ডে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে।
  • অফার সহ ফোনটির বেস মডেল মাত্র 9,999 টাকা এবং টপ মডেল 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • আগামী 28 আগস্ট দুপুর 12:00টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইলস আউটলেটের মাধ্যমে moto g45 5G ফোনটির সেল শুরু হবে।
  • এই ফোনটি ব্রিলিয়ান্ত ব্লু, ব্রিলিয়ান্ত গ্রীন এবং ভিভা ম্যাজেন্টা কালারে পেশ করা হয়েছে।

moto g45 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, গোরিলা গ্লাস 3 প্রোটেকশন ও পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

প্রসেসর: moto g45 5G ফোনে কোম্পানির পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 6এস জেন 3 চিপসেট যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির RAM বাড়ানোর জন্য এতে RAM Boost টেকনোলজি রয়েছে। এর ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য moto g45 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: moto g45 5G ফোনে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং, মোটো জেসচার, 13 5G ব্যান্ড, ডুয়েল সিম 5জি, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এতে 1 বছর ওএস আপডেট ও 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here