লঞ্চের আগেই প্রকাশ্যে এল Moto G55 5G স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোটোরোলা তাদের Moto G55 5G স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি প্রথমে গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। আমরা কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই আপকামিং ফোনটির হাই-রেজ রেন্ডার এবং মার্কেটিং ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পেরেছি। এর মাধ্যমে আসন্ন ফোনটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto G55 5G এর ডিজাইন এবং কালার (লিক)

  • রেন্ডার ইমেজে Moto G55 5G ফোনটি গ্রিন কালার অপশনে দেখা গেছে। এই ফোনটি গ্রে এবং পার্পল কালার অপশনে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।
  • ডিজাইনের দিক দিয়ে Moto G55 ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া G45 ফোনের মতোই।
  • ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ এলইডি ফ্ল্যাশ রয়েছে।
  • ফোনটির পিছনের দিকে মাঝখানে মোটোরোলা লোগো দেখা গেছে। তবে ফোনটির সাইটে রাউন্ড এজ রয়েছে।
  • ফোনটির ফ্রন্টে পাঞ্চ হোল ডিজাইন সহ ডানদিকে পাওয়া এবং ভলিউম বাটন দেখা গেছে।
  • ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং চার্জিং ও ডেটা টান্সফারের জন্য টাইপ-সি পোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।

Moto G55 5G এর স্পেসিফিকেশন

  • প্রসেসর: Moto G55 5G ফোনটির চিপসেটের নাম সম্পর্কে জানা যায়নি, তবে মার্কেটিং মেটেরিয়াল থেকে ধারণা করা হচ্ছে এতে MediaTek Dimensity 5G চিপ দেওয়া হতে পারে।
  • মেমরি: ফোনটিতে 8GB RAM + RAM বুস্ট (ভার্চুয়াল মেমরি) দেওয়া হবে বলে জানা গেছে। তবে 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: Moto G55 5G ফোনটির ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত f/1.8 অ্যাপারচার এবং কোয়াড PDAF সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপারচারযুক্ত ম্যাক্রো শুটিং ক্ষমতাসম্পন্ন 8MP এর আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। অন্যদিকে ফ্রন্টে f/2.4 অ্যাপারচারযুক্ত 16MP একটি লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: Moto G55 5G ফোনটিতে 30W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP54 রেটিং দেওয়া হতে পারে।
  • ওএস: আপকামিং ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here