এই বছর শেষের দিকে ওয়ানপ্লাস তাদের Ace 5 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজের অধীনে হোম মার্কেট চীনে OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে এই ফোনগুলি লঞ্চ হতে এখনও পর্যন্ত বেশ কিছু মাস বাঁকি রয়েছে। এর আগেই লিকের মাধ্যমে আপকামিং প্রো মডেলের স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus Ace 5 Pro এর স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনটির নাম নিয়ে আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি সম্পর্কে জানিয়েছে। এই ফোনটির OnePlus Ace 5 Pro নাম বলে মনে করা হচ্ছে।
- সম্প্রতি লিক অনুযায়ী ফোনটিতে প্রসেসিঙের জন্য কোয়ালকমের আকামিং চিপসেট স্ন্যাপড্রাগন 8 জেন 4 দেওয়া হতে পারে। এই প্রসেসর এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চিপসেট হতে চলেছে।
- ওয়ানপ্লাসের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে 1.5কে পিক্সেল রেজোলিউশন সহ BOE X2 ডিসপ্লে প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
OnePlus Ace 5 Pro এর ডিজাইন (লিক)
টিপস্টারের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Ace 5 Pro ফোনটির ফ্রন্টে মেটাল সাইড ফ্রেম এবং বডি গ্লাস বা সিরামিক দিয়ে তৈরি ফ্ল্যাট প্যানেল দেওয়া হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে জয়েন্ট এবং মেটাল ফ্রেমকে চ্যামফার করা হতে পারে। এছাড়া লিক অনুযায়ী একটি চারকোণা এবং শক্তিশালী আইডি সম্পর্কে বলা হয়েছে। তবে এটি কোন বিষয়ে ব্যবহার করা হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি।
OnePlus Ace 5 এর স্পেসিফিকেশন (লিক)
সম্প্রতি OnePlus Ace 5 সিরিজ সম্পর্কে লিক প্রকাশ্যে এসেছিল। এই সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।
- OnePlus Ace 5 ফোনটিতে 6.78-ইঞ্চির 8T LTPO স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে। এই স্ক্রিনে 1.5K পিক্সেল রেজোলিউশন এবং মাইক্রো-কার্ভেচার ডিজাইন থাকতে পারে।
- OnePlus Ace 5 ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,200mAh ডুয়েল-সেল ব্যাটারি দেওয়া হতে পারে।
- আপকামিং ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং অ্যালার্ট স্লাইডারও দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি গ্লোবাল ও ভারতীয় বাজারে OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro ফোনটি OnePlus 13 এবং OnePlus 13R নামে লঞ্চ করা হতে পারে।










