টেক ব্র্যান্ড Tecno সম্প্রতি ভারতে তাদের Tecno Spark Go 1 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 7,299 টাকা দামে পেশ করা হয়েছে। আজ অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকে এই সস্তা ফোনের সেল শুরু হয়েছে। অনলাইন শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে। আগামী 6 সেপ্টেম্বর 2024 থেকে অফলাইন স্টোরের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Tecno Spark Go 1 ফোনের দাম এবং অফার
- ভারতের বাজারে Tecno Spark Go 1 ফোনটি মাত্র 7,299 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- এই ফোনটি স্টারট্রেইল ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট এবং লাইম গ্রীন কালারে সেল করা হবে।
- আমাজনে লঞ্চ অফার হিসাবে এই ফোনটি নো কস্ট EMI এর মাধ্যমেও কেনা যাবে।
- আমাজনে থেকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
Tecno Spark Go 1 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Tecno Spark Go 1 ফোনে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 720×1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে ইউনিসক T615 প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। এই ফোনে মেমরি ফিউশন টেকনোলজির মাধ্যমে 4GB RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 1 ফোনে ডুয়েল ফ্ল্যাশ সহ 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: Tecno Spark Go 1 ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- অন্যান্য: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে, এতে 4+ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স, ওয়াটার ও অয়েলি টাচ কন্ট্রোল, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার রয়েছে।
Tecno Spark Go 1 ফোনের ফিচার
- 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লের সঙ্গে স্মুথ স্ক্রলিং এবং মিডিয়া এক্সপেরিয়েন্স
- 8GB পর্যন্ত RAM সহ ফাস্ট মাল্টি টাস্কিং এবং অ্যাপ সোয়াপিং
- ডুয়েল স্টেরিও স্পিকার সহ বুমিং এবং ক্রিস্টাল ক্লিয়ার অডিও
- 4+ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স
- সেগমেন্টের প্রথম এআই নয়েস ক্যানসেলেশন ফিচার










