আগামী 5 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Infinix Hot 50 5G স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

আগামী 5 সেপ্টেম্বর ইনফিনিক্স তাদের Hot 50 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। আগেই শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই মাইক্রোসাইটের মাধ্যমের ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। আমরা লঞ্চের আগেই আপকামিং ফোনটির দাম এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Infinix Hot 50 5G ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Infinix Hot 50 5G এর দাম

  • আমরা ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে Infinix Hot 50 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে 9,000 টাকা থেকে কম দামে লঞ্চ করা হবে বলে জানতে পেরেছি।
  • এটি ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে। এই ফোনটিতে ব্যাঙ্ক অফারও দেওয়া হতে পারে।
  • নীচে দেওয়া ইমেজ অনুযায়ী Infinix Hot 50 5G ফোনটিতে প্রায় 16GB পর্যন্ত RAM অর্থাৎ 8GB ফিজিক্যাল +8GB ভার্চুয়াল RAM 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • নতুন ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ ডায়নেমিক বার ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়াও ফোনটি TUV সার্টিফিকেশন সহ পেশ করা হতে পারে।
  • আপকামিং Infinix HOT 50 5G ফোনটিতে সেগমেন্ট-ফার্স্ট TUV SUD A লেভেল 60-মাসের ফ্লুয়েন্সি অ্যাশিওরেন্স দেওয়া হবে। এর ফলে 5 বছর পর্যন্ত ক্রমাগত শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে।

Infinix Hot 50 5G এর ক্যামেরা

সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী Infinix Hot 50 5G ফোনটিতে ডুয়েল LED ফ্ল্যাশ এবং 12+ মোড সহ 48MP ডুয়েল AI ক্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে এই ফোনটি স্লিক 7.8mm সহ এই সিরিজের সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন হতে চলেছে।

Infinix Hot 50 5G এর ডিজাইন

Infinix Hot 50 5G ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনটির ফ্রন্টে পাঞ্চ-হোল ডিজাইন সহ পেশ করা হতে পারে। এই ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি ব্লু, ব্ল্যাক এবং গ্রিন এর মতো কালার অপশনে লঞ্চ করা হবে।

Infinix Hot 50 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • কোম্পানির পক্ষ থেকে আপকামিং Infinix Hot 50 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 5G প্রসেসর দেওয়া হতে পারে।
  • এর সাহায্যে ফাস্ট কানেক্টিভিটি এবং একসঙ্গে বেশ কিছু অপশন ব্যাবহার করা যাবে।
  • এই ফোনটিতে 4GB এবং 8GB RAM সহ 128GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4900mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here