শীঘ্রই লঞ্চ হতে চলেছে অত্যন্ত পাতলা স্মার্টফোন, জলের মধ্যে হয়ে যাবে চার্জ

এখনও পর্যন্ত আমারা ওয়াটার প্রুফ স্মার্টফোন অর্থাৎ জলে ব্যাবহার করা স্মার্টফোন দেখেছিলাম। কিন্তু আগামী দিনে এমন একটি ফোন বাজারে আসতে চলেছে যা জলে ব্যাবহার ছাড়াও চার্জও করা যাবে। ইনফিনিক্স এই ফিচারের স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানির এখন এই ফিচারের উপর কাজ করছে, এর মাধ্যমে ফোনটি জলেও চার্জ করা যাবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফিচার সহ ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করা হতে পারে। এছাড়াও ইনফিনিক্সের আপকামিং ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা হতে চলেছে।

জলের মধ্যে চার্জ হবে মাত্র 6mm মোটা ফোন

Passionategeekz এর রিপোর্ট অনুযায়ী Infinix স্মার্টফোনটির থিকনেস 6mm হতে পারে। লিক ছবি অনুযায়ী আপকামিং স্মার্টফোনটি এখনও বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মতোই 3D কার্ভ ডিসপ্লে সহ পেশ করা হবে। এই ফোনটির বিশেষত্ব হল এটি জলের ভিতরেও চার্জ করা যাবে।

এক্সে একটি পোস্টের মাধ্যমে ইউজার @MayorOfSurulere ইনফিনিক্সের ফোনটির একটি ছোটো ভিডিও ক্লিপ শেয়ার করেছে। এই ভিডিও ক্লিপের মাধ্যমে ফোনটি জলের ভিতরে চার্জ করতে দেখা গেছে। ভিডিও অনুযায়ী ইউজার জলের ভিতরে ডুবে থাকা সত্ত্বেও খুব সহজেই ফোনটি চার্জ করা যাচ্ছে।

ফোনটিতে রেয়ার ক্যামেরা মডিউল সহ একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে, এতে লেন্সের জন্য তিনটি আলাদা আলাদা রিং দেওয়া হয়েছে। এই ফোনের ডিজাইন Infinix Hot 50 5G ফোনটির মতো বলে মনে করা হচ্ছে, এটি সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছিল। তবে আপকামিং স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

মনে করিয়েদি CES 2024 ইভেন্টে Infinix তাদের নতুন সফল ই-কালার শিফট ফিচার পেশ করেছিল। একইসঙ্গে কোম্পানি মোবাইল ইন্ডাস্ট্রিতে বিপ্লব আনার জন্য এয়ারচার্জ ফিচার এবং এক্সট্রিম-টেম্প ব্যাটারি সম্পর্কে তথ্য জানিয়েছিল।

Infinix এর এয়ারচার্জ ফিচার

নতুন এয়ারচার্জ ফিচারের ক্ষেত্রে চার্জ করার জন্য কোনো কেবলের এবং চার্জিং প্যাডের প্রয়োজন হবে না। অর্থাৎ Infinix এয়ারচার্জ ফিচারের মাধ্যমে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসগুলিকে বাতাসের মধ্যেই চার্জ করা যাবে। এই ফিচার কম ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং 20 সেন্টিমিটার পর্যন্ত দূরত্ব ও 60 ডিগ্রি পর্যন্ত কৌণে (এ্যাঙ্গুলার ডেভিয়েশন) ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ করতে পারবে।

Infinix এর এক্সট্রিম-টেম্প ব্যাটারি

ছাড়াও বর্তমানে ইনফিনিক্স এমন একটি ব্যাটারি নিয়ে কাজ করছে, এটি উচ্চ তাপমাত্রায় কাজ করতে এবং বিশেষত্ব হল ঠাণ্ডা আবহাওয়ায় স্মার্টফোনের ব্যাটারির সমস্যার সমাধান করতে সক্ষম। এই ব্যাটারি বায়োমিমেটিক ইলেক্ট্রোলাইট এবং ফিউশন সলিড-স্টেট ফিচার ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম তাপমাত্রাতেও সহজেই কাজ করতে পারে। এটি -40°C থেকে 60°C পর্যন্ত চার্জিং ক্ষেত্রে সহায়তা করে। এর ফলে ঠাণ্ডা পরিবেশে নির্ভরযোগ্য পারফরমেন্স এবং সহনশীলতা নিশ্চিত করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here