শুরু হল Vivo T3 Ultra 5G ফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ছাড়, জেনে নিন অফার ডিটেইলস

গত সপ্তাহে Vivo ভারতের বাজারে তাদের Vivo T3 Ultra 5G ফোনটি লঞ্চ করেছিল। আজ অর্থাৎ 19 সেপ্টেম্বর থেকে এই ফোনটির সেল শুরু হয়েছে। ফোনটির লঞ্চের সময়ই কোম্পানির পক্ষ থেকে এই ফোনের বিভিন্ন অফার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল। এইসব অফার অনুযায়ী এই ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে 3,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। এই পোস্টে ফোনটির সমস্ত অফার, সেল, ছাড় এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Vivo T3 Ultra 5G ফোনের দাম এবং সেল

  • প্রথমেই জানিয়ে রাখি আজ সন্ধ্যা 7:00টা থেকে Vivo T3 Ultra 5G ফোনের সেল শুরু হচ্ছে। লঞ্চ অফার হিসাবে ফোনটির তিনটি মডেলেই 3,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। জানিয়ে রাখি এই অফার শুধুমাত্র HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ইউজাররাই উপভোগ করতে পারবেন। অন্যদিকে ফ্লিপকার্ট আক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে 5% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে একজন গ্রাহক উপরোক্ত দুটি অফারের মধ্যে যে কোনো একটিই উপভোগ করতে পারবেন।
  • এই ফোনটি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে EMI এর মাধ্যমেও কেনা যাবে। এক্ষেত্রে 1,500 টাকা পর্যন্ত ছাড় সহ 3 বা 6 মাসের নো কস্ট EMI অপশন দেওয়া হবে।
  • এই অফার সহ ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 28,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • একইভাবে এই ফোনের 8GB+256GB মিড মডেল 30,999 টাকা এবং 12GB+256GB টপ মডেল 32,999 টাকা দামে পাওয়া যাবে।
Vivo T3 Ultra 5Gলঞ্চ প্রাইসঅফার প্রাইস
8GB RAM +128GB স্টোরেজ31,999 টাকা28,999 টাকা
8GB RAM + 256GB স্টোরেজ33,999 টাকা30,999 টাকা
12GB RAM +256GB স্টোরেজ35,999 টাকা32,999 টাকা

 

কোথা থেকে কিনবেন Vivo T3 Ultra 5G?

উপরোক্ত অফার সহ এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। এছাড়া এই ফোনটি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমেও সেল করা হবে।

ফ্লিপকার্ট লিঙ্ক

Vivo T3 Ultra 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo T3 Ultra 5G ফোনে 6.78 ইঞ্চির 3D কার্ভ 1.5k AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 4500 নিট ব্রাইটনেস, 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, P3 সিনেমা গ্রেড কালার গামুট, 8000000:1 কন্ট্রাস্ট রেশিও এবং HDR10+ সাপোর্ট কড়ে।
  • প্রসেসর: এই ফোনে 4nm প্রসেসে তৈরি MediaTek Dimensity 9200+ SoC যোগ করা হয়েছে। এতে 17 বিলিয়নের চেয়েও বেশি ট্রানজিস্টার এবং অ্যাডভান্স APU ফিউশন টেকনোলজি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 1445926 AnTuTu স্কোর পেয়েছে, তবে ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ফোনটির স্কোর 16,09,257।
  • স্টোরেজ: Vivo T3 Ultra 5G ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12GB পর্যন্ত Virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
  • ক্যামেরা: Vivo T3 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য স্মার্ট অরা লাইট সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS সহ এবং f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX 921 প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন, অটো ফোকাস এবং ফেসিয়াল কালারিং ফিচার সহ 50MP গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: Vivo T3 Ultra 5G ফোনে জল অ ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। যার ফলে এই ফোনটি 1.5 মিটার পর্যন্ত গভীর জলে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here