মাত্র 69,999 টাকা দামে পাওয়া যাবে 1.25 লক্ষ টাকা দামের Samsung স্মার্টফোন, জেনে নিন কোথায় চলছে অফার

2023 সালে Samsung তাদের সবচেয়ে দামি এবং ফ্ল্যাগশিপ মডেল হিসেবে Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছিল। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি 1,24,999 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটি আমাজনে 128GB স্টোরেজ অপশন 84,999 টাকা দামে সেল করা হচ্ছে। কিন্তু জানিয়ে রাখি Amazon Great Indian Festival Sale চলাকালীন Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি মোট 55 হাজার টাকা ছাড় সহ সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটির অফার ডিটেইলস সম্পর্কে।

26 সেপ্টেম্বর থেকে শুরু হবে সেল

আগামী 26 সেপ্টেম্বর থেকে প্রাইম মেম্বারদের জন্য এবং 27 সেপ্টেম্বর থেকে অনলাইন শপিং সাইট Amazon এর Great Indian Festival Sale শুরু হতে চলেছে। একইভাবে ক্রমশ এই সেলের ডিটেইলস প্রকাশ্যে আসছে। এরই মধ্যে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Samsung এর প্রিমিয়াম স্মার্টফোনটি লঞ্চ দামে থেকে 55 হাজার টাকা কমে কেনা যাবে।

গত বছর Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি লঞ্চ করা দামের তুলনায় 55 হাজার টাকা ছাড় সহ সেল করা হবে। এই ফোনটিতে ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্টও দেওয়া হবে। Galaxy S23 Ultra ফোনটির বিশেষত্ব হল এতে Galaxy AI ফিচার সাপোর্ট সহ শক্তিশালী বিভিন্ন ফিচার রয়েছে।

এই দামে পাওয়া যাবে Galaxy S23 Ultra

ভারতীয় বাজারে Galaxy S23 Ultra স্মার্টফোনটি 124,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে আমরা আগেই জানিয়েছি Amazon এ 84,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। সেল চলাকালীন ফোনটিতে কুপন এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের মতো সুবিধা পাওয়া যাবে। এই সমস্ত অফারের পর ফোনটির 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশন 69,999 টাকা দামে সেল করা হবে।

একইসঙ্গে ফোনটিতে বড়ো এক্সচেঞ্জ অফার দেওয়া হতে পারে, এর মূল্য পুরনো মডেল এবং এর কন্ডিশনের উপর নির্ভর করবে। এই ফোনটি ক্রিম, গ্রিন এবং ফ্যান্টম ব্ল্যাক মতো তিনটি কালার অপশনে সেল করা হতে পারে। তবে কুপন এবং ব্যাঙ্ক ছাড় সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

Samsung Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশন

  • স্ক্রিন: Galaxy S23 Ultra ফোনে একটি 6.8-ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2X পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই স্ক্রিনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass Victus 2 দ্বারা প্রোটেকটেড।
  • প্রসেসর: এই ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 তে রান করে যা 3.2GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর সাপোর্ট করে।
  • ক্যামেরা: কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে 200MP Samsung HP2 প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, দুটি 10MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনে 12MPসেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, ওয়্যারলেস পাওয়ার শেয়ার এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং 2.0 সাপোর্ট করে।

Samsung Galaxy S23 Ultra এর দাম

ভারতীয় বাজারে গ্যালাক্সি A23 আল্ট্রা দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়েছে। দুটি ভেরিয়েন্টেই 12 জিবি RAM সহ 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ অপশন পাওয়া যায়। এই ফোনটি Green, Phantom Black এবং Cream কালার অপশনে সেল করা হতে পারে। Amazon এ 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 84,999 টাকা এবং 12GB RAM + 512GB ভেরিয়েন্টের দাম 1,19,999 টাকা রাখা হবে। অন্যদিকে কোম্পানির সাইটে এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 104,999 টাকা এবং 114,999 টাকায় সেল করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here