49,999 টাকা দামে লঞ্চ হল দুটি ডিসপ্লে সহ ফোল্ড ফোন Infinix Zero Flip

ফোল্ডেবল স্মার্টফোন প্রেমীদের জন্য ভারতের বাজারে নতুন অপশন এসে গেছে। Infinix ভারতে তাদের প্রথম ফ্লিপ ফোন Infinix Zero Flip লঞ্চ করেছে। বিগত বেশ কিছু দিন ধরে এই ফোনটি ফিচার এবং দামের দৌলতে শিরনামে ছেয়ে রয়েছে। জানিয়ে রাখি এই ফোনে 3.64-ইঞ্চির কভার ডিসপ্লে এবং 6.9-ইঞ্চির প্রাইমারি এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Zero Flip ফোনটি সম্পর্কে।

Infinix Zero Flip ফোনের ডিজাইন

ডিজাইনের দিক থেকে Infinix Zero Flip ফোনটি গ্লোবাল মডেলের মতোই। এতে ক্যামশেল স্টাইল ফোনের মতো ফোল্ডেবল বডি রয়েছে। কভার স্ক্রিনে ডুয়েল ক্যামেরা কাটআউট সহ সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস 7.64 মিমি এবং ওজন 195 গ্রাম। কোম্পানি জানিয়েছে Infinix Zero Flip ফোনটি 4,00,000 বারেরও বেশি ফোল্ড করা যাবে। এই ফোনটি রক ব্ল্যাক এবং ব্লসম গ্লো কালারে পেশ করা হয়েছে।

Infinix Zero Flip ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Infinix Zero Flip ফোনে 6.9-ইঞ্চির FHD+ LTPO AMOLED প্রাইমারি প্যানেল দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,400 পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে 3.64-ইঞ্চির AMOLED কভার স্ক্রিন যোগ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1,100 পীক ব্রাইটনেস রয়েছে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য গোরিলা গ্লাস ভিক্টাস 2 দেওয়া হয়েছে।

প্রসেসর

Infinix Zero Flip ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ

এই ফোনে 8GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি 8GB Virtual RAM সাপোর্ট করে। ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

রেয়ার ক্যামেরা

Infinix Zero Flip ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ডুয়েল LED ফ্ল্যাশ সহ OIS ফিচারযুক্ত আলট্রা ক্লিয়ার 50MP প্রাইমারি এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা 4K 30FPS ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং স্টেবল ভিডিও রেকর্ডের জন্য এতে আলট্রা স্টেডি মোড যোগ করা হয়েছে। এর সাহায্যে শার্প, ব্লার ফ্রি ইমেজ এবং ভিডিও ক্যাপচার করা যায়।

ফ্রন্ট ক্যামেরা

Infinix Zero Flip ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা 4K 60FPSভিডিও রেকর্ড করতে পারে। এই ফোনে LED ও স্ক্রিন ফ্ল্যাশ এবং হভার সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ক্যামেরায় ডুয়েল ভিউ মোড এবং ভ্লগিঙের জন্য এআই ভ্লগিং মোড যোগ করা হয়েছে।

ব্যাটারি

Infinix Zero Flip ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,720mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 70W ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যার্ড চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য

Infinix Zero Flip ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, JBL ডুয়েল স্পিকার, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, ডুয়েল সিম 5G, 4G এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস

Infinix Zero Flip ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14.5 সহ পেশ করা হয়েছে। এই ফ্লিপ ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Infinix Zero Flip ফোনের দাম এবং সেল

  • ভারতে Infinix Zero Flip ফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
  • 8GB RAM + 512GB স্টোরেজ সহ ফোনটির দাম 49,999 টাকা রাখা হয়েছে।
  • লঞ্চ অফার হিসাবে এই ফোনের দামে 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • আগামী 24 অক্টোবর দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের সেল শুরু হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here