বেশ কয়েকদিন আগে মোটোরোলা ভারতীয় বাজারে তাদের Motorola Edge 50 Neo স্মার্টফোনটি IP68 MIL810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ করেছিল। অর্থাৎ এই ফোনটি এতোটাই শক্তিশালী যে পড়ে গেলে বা জলে ডুবে গেলেও কোনো ক্ষতি হবে না। যেসব ইউজারররা এই ফোনটি কেনার কথা ভাবছেন, আমরা তাদের জন্য এই পোস্টে ফোনটির ব্যাঙ্ক অফার সম্পর্কে জানাবো। তবে এখনও পর্যন্ত ফোনটি লঞ্চের দামেই সেল করা হচ্ছে। কিন্তু ব্যাঙ্ক কার্ড এবং এক্সচেঞ্জ অফার ব্যাবহার করে ফোনটি কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির অফার এবং ডিসকাউন্ট ডিটেইলস সম্পর্কে।
Motorola Edge 50 Neo এর ডিসকাউন্ট
- কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে Motorola Edge 50 Neo ফোনটির 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 23,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- কিন্তু আমরা এখানে শপিং সাইট Flipkart এর অফার সম্পর্কে জানাচ্ছি।
- ফোনটি Flipkart Axis Bank Credit Card এর মাধ্যমে কিনলে 5% আনলিমিটেড ক্যাশ ব্যাক অফার পাওয়া যাবে।
- SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে 4,990 টাকা এবং এর থেকে বেশি ট্রানজেকশনে 1,000 টাকা পর্যন্ত 10% ছাড় দেওয়া হবে।
- একইভাবে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে 4,990 টাকা এবং এর থেকে বেশি EMI ট্রানজেকশনে 1,500 টাকা পর্যন্ত 10% ছাড় পাওয়া যাবে।
- এছাড়াও ফোনটির সঙ্গে অতিরিক্ত 6000 টাকা ছাড় পাওয়া যাবে (এই দামে ক্যাশব্যাক/কুপন রয়েছে)।
- এছাড়াও ফোনটিতে 23,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
- ফোনটি Nautical Blue, Latte, Grisaille এবং Poinciana এর মতো কালার অপশনে সেল করা হবে।
কোম্পানির সাইটে পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অফার
কোম্পানির সাইটে Axis Bank এবং IDFC First Bank Credit ব্যাবহার করে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। একইভাবে এই কার্ডের মাধ্যমে 6 মাসের No Cost EMI তে ফোনটি কেনা যাবে। এছাড়াও Bajaj Finserv কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 250 টাকা ক্যাশব্যাক এবং 3 মাসের নো কোস্ট ইএমআই এর মাধ্যমে ফোনটি কেনা যাবে।
Motorola Edge 50 Neo এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Motorola Edge 50 Neo ফোনে 6.4 ইঞ্চির ওয়াইড সুপার HD LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 3,000 নি ব্রাইটনেস, 100% DCI P3 কালার গামুট এবং 10-বিট কালার যোগ করা হয়েছে। ন্যারো বেজল সহ এই ফোনে পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
- প্রসেসর: Motorola Edge 50 Neo ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: Motorola Edge 50 Neo ফোনে 8GB LPDDR4X RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া Virtual RAM ব্যাবহার করে ফোনের RAM বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Motorola Edge 50 Neo ফোনে (OIS) ফিচারযুক্ত 50MP Sony LYTIA 700C আলট্রা পিক্সেল প্রাইমারি সেন্সর, 13MP আলট্রা ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা এবং 3x অপ্টিক্যাল জুম সহ 10MP টেলিফটো লেন্স সহ রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে এআই ম্যাজিক ইরেজার, এআই ফটো আনব্লার এবং এআই ম্যাজিক এডিটর ফিচার দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 Neo ফোনে 15W ওয়্যারলেস চার্জিং এবং 68W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টেড 4310mAh ব্যাটারি রয়েছে।
- অন্যান্য: এই ফোনে এআই স্টাইল সিঙ্ক ও এআই ম্যাজিক ক্যানভাসের মতো ফিচারের মাধ্যমে ওয়ালপেপার ও ইমেজ ক্রিয়েট করা যায়। এতে ডুয়েল সিম 5জি, ওয়াইফাই 6ই, ব্লুটুথ 5.3 এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে।
- ওএস: Edge 50 Neo ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনে 5 বছর সিকিউরিটি আপডেট এবং 5টি ওএস আপডেট দেওয়া হবে।










