5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ শুরু হল Infinix Zero Flip 5G ফোনের সেল, জেনে নিন কথা থেকে কিনবেন

যারা একটি নতুন এবং সস্তা ফ্লিপ স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য Infinix Zero Flip 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই মাসেই এই ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এখন এই ফোনের সেল শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সঙ্গেই নো কস্ট EMI এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, স্পেসিফিকেশন এবং অফার সম্পর্কে।

Infinix Zero Flip 5G ফোনের দাম এবং অফার

  • Infinix Zero Flip 5G ফোনটি 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ফোনের দামে অফার হিসাবে 5,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • SBI Credit ও Debit Card এর মাধ্যমে পেমেন্ট এবং EMI ট্রানজংকশনের ক্ষেত্রে এই অফার পাওয়া যাবে।
  • অফার সহ এই ফোনটির দাম পড়বে মাত্র 44,999 টাকা। এটি ফোনটির 8GB RAM + 512GB স্টোরেজ সহ একমাত্র ফোনের দাম।
  • ফ্লিপকার্ট আক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ইউজারদের 5% ক্যাশব্যাক দেওয়া হবে।
  • যারা ফুল পেমেন্ট না করে ফোনটি কিনতে চাইছেন তাদের জন্য নো কস্ট EMI অপশনও রয়েছে। গ্রাহকরা 3 থেকে 9 মাস পর্যন্ত সহজ কিস্তির বিনিময়ে ফোনটি কিনতে পারবেন।
  • শপিং সাইটে এই ফোনটি কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে ভালো মতো দাম পাওয়া যাবে।
  • Infinix Zero Flip 5G ফোনটি রক ব্ল্যাক এবং ব্লসম গ্লো কালারে পেশ করা হয়েছে।

কোথা থেকে কিনবেন?

অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে উপরোক্ত সমস্ত অফার পাওয়া যাবে। এই ফোনটির লিঙ্ক নিচে দেওয়া হল। লিঙ্কটিতে ক্লিক করে ডিটেইলস জানতে পারবেন।

ফ্লিপকার্ট লিঙ্ক

Infinix Zero Flip 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix Zero Flip ফোনে 6.9-ইঞ্চির FHD+ LTPO AMOLED প্রাইমারি প্যানেল দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,400 পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে 3.64-ইঞ্চির AMOLED কভার স্ক্রিন যোগ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1,100 পীক ব্রাইটনেস রয়েছে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য গোরিলা গ্লাস ভিক্টাস 2 দেওয়া হয়েছে।
  • প্রসেসর: Infinix Zero Flip ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি 8GB Virtual RAM সাপোর্ট করে। ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • রেয়ার ক্যামেরা: Infinix Zero Flip ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ডুয়েল LED ফ্ল্যাশ সহ OIS ফিচারযুক্ত আলট্রা ক্লিয়ার 50MP প্রাইমারি এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা 4K 30FPS ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং স্টেবল ভিডিও রেকর্ডের জন্য এতে আলট্রা স্টেডি মোড যোগ করা হয়েছে। এর সাহায্যে শার্প, ব্লার ফ্রি ইমেজ এবং ভিডিও ক্যাপচার করা যায়।
  • ফ্রন্ট ক্যামেরা: Infinix Zero Flip ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা 4K 60FPSভিডিও রেকর্ড করতে পারে। এই ফোনে LED ও স্ক্রিন ফ্ল্যাশ এবং হভার সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ক্যামেরায় ডুয়েল ভিউ মোড এবং ভ্লগিঙের জন্য এআই ভ্লগিং মোড যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Infinix Zero Flip ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,720mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 70W ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যার্ড চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Infinix Zero Flip ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, JBL ডুয়েল স্পিকার, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, ডুয়েল সিম 5G, 4G এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: Infinix Zero Flip ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14.5 সহ পেশ করা হয়েছে। এই ফ্লিপ ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here