Zomato এর অধীনস্থ এবং সাধারণ মানুষের অত্যন্ত জনপ্রিয় কুইক শপিং প্ল্যাটফর্ম Blinkit তাদের ইউজারদের জন্য একটি নতুন পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে। এই সার্ভিসের নাম ‘10 মিনিটে অ্যাম্বুলেন্স’ দেওয়া হয়েছে। এই নাম থেকেই বোঝা যাচ্ছে এর অধীনে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই প্রকল্প শুরু করার প্রধান লক্ষ্য হল হঠাৎ কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষদের শীঘ্রই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া। বর্তমানে দেশের একটি শহরে এই পরিষেবা জারি করা হয়েছে। এর পাশাপাশি শীঘ্রই অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করা হবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে Vivo X200s ফোনের ডিসপ্লে, প্রসেসর এবং লুক, জেনে নিন বিস্তারিত
এই শহরে শুরু হল সার্ভিস
Blinkit এর পক্ষ থেকে তাদের নতুন পাইলট প্রকল্প হিসেবে এই পরিষেবা প্রথমে গুরুগ্রামে লঞ্চ করা হয়েছে। আপাতত কোম্পানির কাছে 5টি অ্যাম্বুলেন্স রয়েছে এবং এগুলি গুরুগ্রামের রাস্তায় চলবে ও প্রয়োজন হলে কাজে আসবে। কোম্পানির পক্ষ থেকে আগামী দিনে সমস্ত গুরুত্বপূর্ণ শহরে এই প্রকল্প চালু করার উদ্দেশ্য রয়েছে। জানিয়ে রাখি ইউজারদের শহরে এই পরিষেবা চালু করার পর, সরাসরি তাদের Blinkit অ্যাপের মাধ্যমে Basic Life Support (BLS) এ ক্লিক করে অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবেন।
অ্যাম্বুলেন্সে কি কি সুবিধা পাওয়া যাবে?
অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, একটি AED (Automated External Defibrillator), একটি স্ট্রেচার, একটি মনিটর এবং একটি সাকশন মেশিন, ইমার্জেন্সি ওষুধ ও ইনজেকশন সহ প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম পাওয়া যাবে।
Ambulance in 10 minutes.
We are taking our first step towards solving the problem of providing quick and reliable ambulance service in our cities. The first five ambulances will be on the road in Gurugram starting today. As we expand the service to more areas, you will start… pic.twitter.com/N8i9KJfq4z
— Albinder Dhindsa (@albinder) January 2, 2025
দাম
বর্তমানে Blinkit এর পক্ষ থেকে শুধুমাত্র পরিষেবা চালু করার কথা জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই পরিষেবার দাম সম্পর্কে জানানো হয়নি, কিন্তু প্রকাশ্যে আসা বেশ কিছু ছবি অনুযায়ী এর পরিষেবার ফ্ল্যাট রেট 2,000 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Blinkit এর CEO আলবিন্দর ঢীন্ডসা এক্সের মাধ্যমে করা পোস্টের বক্তব্য অনুযায়ী প্রতিটি অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং একজন প্রশিক্ষিত ড্রাইভার থাকবে। Blinkit এর পক্ষ থেকে ইউজারদের কম খরচে এই পরিষেবাগুলি দেওয়ার উপর নজর দেবে এবং গুরুতর সমস্যার ক্ষেত্রে দীর্ঘ সময় পর্যন্ত সামাল দেওয়ার চেষ্টা করবে। Blinkit কম খরচে ইউজারদের অ্যাম্বুলেন্সে পরিষেবা দেবে এবং তাদের বক্তব্য অনুযায়ী “ দীর্ঘ সময় পর্যন্ত গুরুতর সমস্যার সমাধান করার চেষ্টা করবে।”
আরও পড়ুন: জেনে নিন মোবাইল ফোন দিয়ে জমি বা ক্ষেত পরিমাপ করার সহজ পদ্ধতি
গ্রসারি ডেলিভারি পরিষেবার বিস্তার
জানিয়ে রাখি সম্প্রতি Blinkit জম্মু, রায়পুর, হিসার, লোনাভলা এবং খান্ডালা মতো শহরগুলিতে তাদের গ্রসারি ডেলিভারি পরিষেবা চালু করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী তাঁরা মাত্র 10 মিনিটে 10,000+ ডেলিভারি করছে। এছাড়াও Blinkit তাদের Bistro নামে একটি নতুন ফুড অ্যাপ লঞ্চ করেছে।









