Vivo তাদের Vivo X200 সিরিজের দুটি নতুন ফোনে কাজ করছে এবং এই সিরিজে আগেই স্ট্যান্ডার্ড, প্রো ও প্রো মিনি মডেল পেশ করা হয়েছে। এই নতুন ফোনদুটি Vivo X200s এবং Vivo X200 Ultra নামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই দুটি ফোন X100s এবং X100 Ultra ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। টিপস্টার Digital Chat Station লঞ্চের আগেই X200s ফোনটির ডিসপ্লে, প্রসেসর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। এইসব ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Vivo X200 Ultra ফোনের রেন্ডার ইমেজ, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন
Vivo X200s ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস (লিক)
- টিপস্টারের দেওয়া ডিটেইলসে সরাসরি Vivo X200s ফোনের নাম উল্লেখ করা হয়নি, তবে এটি এই ফোনটিই হবে বলে মনে করা হচ্ছে।
- এই আপকামিং ভিভো ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির OLED LTPS ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
- এই ফোনটিতে MediaTek Dimensity 9400 Plus প্রসেসর যোগ করা হতে পারে। এটি Dimensity 9400 প্রসেসরের চেয়ে আপগ্রেডেড ভার্সন হতে পারে এবং আগামী কয়েক মাসের মধ্যে এটি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
- এই ফোনটির ডিসপ্লের চারদিকে অত্যন্ত পাতলা বেজল থাকবে বলে জানা গেছে।
- Vivo X200s ফোনের ব্যাক প্যানেলে সার্কুলার ক্যামেরা মডিউলের মধ্যে পেরিস্কোপ লেন্স সহ তিনটি ক্যামেরা সেন্সর থাকতে পারে। ফোনটির সেন্সরগুলিও আগের সিরিজের ফোনের মতোই থাকবে বলে জানা গেছে।
- তবে ফোনটির লেন্স রিং আগের মডেলের চেয়ে অন্য রকম ডিজাইন করা হবে এবং আরও ন্যারো করা হবে।
- আগের লিক অনুযায়ী এই ফোনে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বড় ব্যাটারি এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি রেটিং দেওয়া হবে।
আপাতত Vivo X200s ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে কিছু জানা যায়নি। এর আগের মডেল গত বছর মে মাসে লঞ্চ করা হয়েছিল। এর পর গত বছর অক্টোবর মাসে X200 সিরিজ বাজারে আনা হয়েছিল। তাই মনে করা হচ্ছে এই বছর এপ্রিল মাসে X200s ফোনটি লঞ্চ করা হতে পারে। এই আপকামিং ফোনটি শুধুমাত্র চীনের বাজারে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি Vivo X100s ফোনটির প্রাথমিক দাম CNY 4,999 অর্থাৎ প্রায় 58,618 টাকা রাখা হয়েছিল।










