শুরু হতে চলেছে Amazon Great Republic Day Sale 2025, জেনে নিন অফার এবং ডিসকাউন্ট ডিটেইলস

26 জানুয়ারি Republic Day উপলক্ষে Amazon ইন্ডিয়া দেশ জুড়ে Great Republic Day sale জারি করছে। শপিং সাইটের পক্ষ থেকে সেলের ডেট জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই সেল শুরু হতে চলেছে। এই সেলে স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন এবং বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট জারি করা হবে। এই সেল চলাকালীন বিভিন্ন প্রোডাক্টে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Republic Day সেল ডিটেইলস সম্পর্কে।

Amazon Great Republic Day Sale 2025: ডেট এবং অন্যান্য ডিটেইলস

  • 13 জানুয়ারি সোমবার দুপুর 12টা থেকে আমাজন গ্রেড রিপাবলিক ডে সেল চালু হবে।
  • প্রাইম মেম্বার 12 ঘন্টা আগের থেকে এই সেল উপভোগ করতে পারবেন।
  • এই সেল চলাকালীন ইউজাররা SBI ক্রেডিট কার্ড এবং EMI ট্রানজ্যাকশনে ইনস্ট্যান্ট 10 শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন।
  • ICICI Amazon Pay ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা 5 শতাংশ পর্যন্ত আনলিমিটেড ব্যাক পেয়ে যাবেন। সেল চলাকালীন ইউজাররা নো-কোস্ট EMI অপশন উপভোগ করতে পারবেন।
  • Amazon সেল চলাকালীন স্মার্টফোনে 45,000 টাকা, ল্যাপটপে 7,000 টাকা, স্মার্ট টিভিতে 5,500 টাকা এবং অ্যাপ্লায়েন্সে 15,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
  • শপিং সাইটের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেলের দাম সম্পর্কে জানানো হয়নি, তবে মাইক্রোসাইটের মাধ্যমে বেশ কিছু তথ্য জানা গেছে।
  • Amazon এর মাইক্রোসাইট অনুযায়ী বেশ কিছু ইলেক্ট্রনিক্স প্রডাক্টে এবং অ্যাক্সেসরিসে 75 শতাংশ, স্মার্ট টিভি এবং প্রজেক্টারে 65 শতাংশ ও স্মার্টফোন এবং অ্যাক্সেসরিসে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

আমাজনের মাইক্রোসাইট অনুযায়ী Amazon Fire TV Stick Lite 2,599 টাকা দামে পাওয়া যাবে। Echo Pop, Echo 4th gen এবং Echo Show 8 প্রোডাক্টগুলি যথাক্রমে 3,949 টাকা, 7,549 টাকা এবং 9,999 টাকা দামে সেল করা হবে। Lenovo Tab Plus ট্যাবলেট 18,999 টাকা দামে পাওয়া যাবে। গত বছর জুলাই মাসে এই ট্যাবলেটটি 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই রিপাবলিক ডে সেল চলাকালীন Apple Watch SE (2nd Gen) প্রোডাক্টই 24,900 টাকার পরিবর্তে 19,999 টাকা দামে কেনা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here