কিছু দিন আগে ভিভো ভি15 প্রো ও শাওমি রেডমি নোট 7 প্রো ফোনদুটি 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়। এই ট্রেন্ড ফলো করে ওপ্পোও একটি ফোন লঞ্চ করে। ওপ্পো ভারতে তাদের “এফ” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Oppo F11 Pro লঞ্চ করে। এবার এই দুর্দান্ত ফোনটিতে একটি অসাধারণ অফার দেওয়া হচ্ছে।
Redmi Note 7 এর জন্য করতে হবে না ফ্ল্যাশ সেলের অপেক্ষা, আজ থেকে শুরু ওপেন সেল
যদি আপনি একটি পপ আপ সেলফি ক্যামেরা ও সুন্দর ডিজাইনওয়ালা স্মার্টফোন কেনার কথা ভাবেন তবে Oppo F11 Pro আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। এই ফোনে এবার পেটিএমের পক্ষ থেকে 5,000 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এই সেলকে কোম্পানি Super Sale নাম দিয়েছে।
ক্যাশব্যাকের পর দাম
এই ফোনটি কোম্পানি 24,990 টাকা দামে লঞ্চ করেছিল। কিন্তু ক্যাশব্যাকের পর এই ফোনটি মাত্র 19,990 টাকার বিনিময়ে আপনার হতে পারে। এছাড়া এই অফারে 1,000 টাকার OYO ভাউচার পাওয়া যাবে। পপ আপ সেলফির সঙ্গে এই ফোনটি ভিভো ভি15 প্রোকে টক্কর দেবে।
মাত্র আড়াই বছরে 30 কোটি ইউজার বানিয়ে Jio গড়ল নতুন রেকর্ড
স্পেসিফিকেশন
Oppo F11 Pro ফোনটিতে কোম্পানি 90.90 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দিয়েছে। কোম্পানি ফোনটির ডিসপ্লেকে প্যানাসনিক স্ক্রিন নাম দিয়েছে। এই ডিসপ্লেটি 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সাপোর্টেড। এফ11 প্রোতে ওপ্পো অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইসহ কালার ওএস 6.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।
Oppo F11 Pro ইন্ডিয়ান মার্কেটে 6 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এই ভেরিয়েন্টটি 64 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। Oppo F11 Pro একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বিওওসি ফাস্ট চার্জিং 3.0 টেকনিকযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











