Vodafone পেশ করল 16 টাকার “ফিল্মি রিচার্জ” প‍্যাক, পাওয়া যাবে 1 জিবি ডেটা

টেলিকম কোম্পানি Vodafone তাদের ইউজারদের জন্য “ফিল্মি রিচার্জ” প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 1 দিন। এই প্ল‍্যানে ইউজারদের 1 জিবি ডেটা দেওয়া হবে। তবে এই প্ল‍্যানে ডেটা ছাড়া এস‌এম‌এস বা টকটাইমের কোনো সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ এই প্ল‍্যানটি শুধুমাত্র সেইসব গ্ৰাহকদের জন্য যারা শুধুমাত্র ডেটা উপভোগ করতে চান।

Oppo F11 Pro তে পাওয়া যাচ্ছে 5,000 টাকার ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

এই প্ল‍্যানটিকে কোম্পানি ফিল্মি রিচার্জ নাম দিয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী ভোডাফোন প্রিপেইড ইউজাররা এই প্ল‍্যানের সাহায্যে তাদের স্মার্টফোনে একটি পুরো ফিল্ম দেখতে পারবেন। এই এক‌ই ধরনের প্ল‍্যান আইডিয়ার কাছেও আছে,।এর দাম‌ও 16 টাকা।

প্রসঙ্গত ভোডাফোন তাদের 10 টাকা, 1,000 টাকা ও 5,000 টাকার প্ল‍্যানে লাইফটাইম ভ‍্যালিডিটি অফার করছে। তবে এইসব প্ল‍্যানে আউটগোয়িং 28 দিন পর বন্ধ হয়ে যায়। ভোডাফোন কিছু দিন আগে তাদের 50 টাকা, 100 টাকা ও 500 টাকার রিচার্জ প্ল‍্যান বন্ধ করে দেয়। এইসব প্ল‍্যানের জায়গায় কোম্পানি কিছু অ্যাক্টিভ রিচার্জ প্ল‍্যান পেশ করে, যার প্রাথমিক দাম 23 টাকা। আরও একবার কোম্পানি তাদের তিনটি রিচার্জ প্ল‍্যান নতুন করে পেশ করেছে। যদিও এবার প্ল‍্যানে আগের মতো লাইফটাইম ভ‍্যালিডিটি পাওয়া যাবে না।

Redmi Note 7 এর জন্য করতে হবে না ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা, আজ থেকে শুরু ওপেন সেল

50 টাকা, 100 টাকা ও 500 টাকার প্ল‍্যানে এবার 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে। আগে এইসব প্ল‍্যানে 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যেত, অর্থাৎ এই রিচার্জে আগে আনলিমিটেড ভ‍্যালিডিটি পাওয়া যেত।

কিছু দিন আগে ভোডাফোন 129 টাকার একটি প্ল‍্যান পেশ করে যা একটি বোনাস কার্ড প্ল‍্যান ছিল। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন। ভোডাফোনের এই প্ল‍্যানটি গুজরাট, চেন্নাইসহ আরও কিছু গুরুত্বপূর্ণ সার্কেলে কার্যকর। এই 129 টাকার প্ল‍্যানে আনলিমিটেড লোকাল, ন‍্যাশানাল ও রোমিং কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল‍্যানে কোম্পানি প্রতিদিন 1.5 জিবি ডেটা দেয়। এছাড়াও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায় এই প্ল‍্যানে।

মাত্র আড়াই বছরে 30 কোটি ইউজার বানিয়ে Jio গড়ল নতুন রেকর্ড

ভোডাফোন-আইডিয়া ফ্রি ইনকামিং বন্ধ করায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কোম্পানি মিনিমাম ভ‍্যালিডিটি রিচার্জ চালু করেছে। এরপর ট্রাইয়ের রিপোর্টে কোম্পানির গ্ৰাহক সংখ্যা কমতে দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here