বিগত এক মাস ধরে আমরা Realme P3 Ultra এবং Realme P3 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ সম্পর্কে তথ্য শেয়ার করে চলেছিলাম। আমারা গত সপ্তাহে Realme P3 5G ফোনের স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য জানিয়েছিলাম। এবার সম্প্রতি লিকের মাধ্যমে আপকামিং Realme P3 5G ফোনের ব্যাটারি ক্ষমতা এবং চার্জিং স্পীড সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিক ডিটেইলস সম্পর্কে।
Realme P3 5G এর ব্যাটারি সাইজ এবং চার্জিং স্পীড
- 17 জানুয়ারি ইউরোফিন্স সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে RMX5070 মডেল নাম্বার সহ একটি নতুন রিয়েলমি স্মার্টফোন দেখা গেছে। মাই স্মার্ট প্রাইস এটি স্পট করেছে।
- এটি আপকামিং Realme P3 5G ফোন বলে মনে করা হচ্ছে। এটি নেক্সট জেনারেশন রিয়েলমি P সিরিজের ভ্যানিলা মডেল হতে পারে।
- ইউরোফিন্স সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী ফোনটিতে 5,860mAh ব্যাটারি দেওয়া হবে। এটি রেটেড ব্যাটারি বা সাধারণত ব্যাটারি এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। যদি এটি রেটেড ব্যাটারি হয়, তাহলে 6,000mAh বা চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন হতে পারে।
- লিস্টিঙের মাধ্যমে 45W ওয়্যার চার্জিং স্পীড সম্পর্কে জানা গেছে।
- Realme P3 ফোনের তুলনায় আগের Realme P1 ফোনটি 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এতে 45W চার্জিং স্পীড সাপোর্ট করে।
Realme P3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আগের এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী Realme P3 5G ফোনটি তিনটি কালার অপশন এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
- আপকামিং ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন নেবুলা পিঙ্ক এবং কোমেট গ্রে কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
- 8GB RAM + 128GB স্টোরেজ অপশন নেবুলা পিঙ্ক এবং কোমেট গ্রে ও সিলভার স্পেস কালার অপশনে পেশ করা হতে পারে।
- টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশন কোমেট গ্রে ও সিলভার স্পেস কালার অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি আগের Realme P সিরিজে Realme P1 এবং Realme P1 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি Realme তাদের P সিরিজের সেকেন্ড জেনারেশনে Realme P2 Pro ফোনটি লঞ্চ করেছে এবং ভ্যানিলা ও আল্ট্রা মডেল পেশ করা হয়নি। তবে এখনও পর্যন্ত লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme তাদের P3 সিরিজের অধীনে Realme P3, Realme P3 Pro এবং Realme P3 Ultra স্মার্টফোনগুলি লঞ্চ করবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই তিনটি ফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে আমাদের সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে Realme P3 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে Realme P3 মডেলটিও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে 2025 সালের জানুয়ারি মাসে Realme P3 Ultra স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে হাই এন্ড স্পেসিফিকেশন এবং দাম বেশি রাখা হতে পারে।
জানিয়ে রাখি গত বছর এপ্রিল মাসে Realme P1 এবং P1 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসে Realme P2 Pro ফোনটি পেশ করা হয়েছিল। এই সমস্ত ফোনগুলি 25,000 টাকার কম দামে বাজারে লঞ্চ করা হয়েছিল। তাই Realme P3 এবং Realme P3 Pro ফোনের ক্ষেত্রেও একই প্রাইস রেঞ্জ আশা করা হচ্ছে।










