ভারতের টেক বাজারে Lyne Originals এর পক্ষ থেকে তাদের 6টি নতুন প্রোডাক্ট লঞ্চ করে দেওয়া হয়েছে। এতে CoolPods 51 TWS Earbuds, CoolPods 53 TWS Earbuds, JukeBox 30 Speaker, JukeBox 29 Speaker, Rover 28 Neckband এবং PowerBox 14 Pro Power Bank মতো প্রোডাক্টগুলি রয়েছে। দেশ জুড়ে এইসব প্রোডাক্টগুলি ইন্ট্রোডাক্টরি প্রাইসিং সহ মোবাইল অ্যাক্সেসরিজ স্টোরে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন গ্যাজেটের ফিচার ডিটেইলস সম্পর্কে।
দাম
কোম্পানির পক্ষ থেকে CoolPods 51 TWS Earbuds এর 949 টাকা, CoolPods 53 TWS Earbuds এর 1499 টাকা , JukeBox 30 Speaker এর 1649 টাকা, JukeBox 29 Speaker এর 699 টাকা, Rover 28 Neckband এর 1049 টাকা এবং PowerBox 14 Pro Power Bank এর 1549 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
Lyne Originals এর প্রোডাক্টগুলির স্পেসিফিকেশন
JukeBox 29 এবং JukeBox 30 স্পিকার
স্পিকার ক্যাটাগরিতে JukeBox 29 এবং JukeBox 30 মডেল লঞ্চ করা হয়েছে। JukeBox 29 স্পিকারটিতে 10 ওয়াট সাউন্ড আউটপুট এবং 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়। অন্যদিকে এই মডেলটিতে USB, FM, TF কার্ড এবং ব্লুটুথ কানেক্টিভিটি মতো অপশনও রয়েছে। RGB লাইটিং সহ চারটি কালার অপশনে এই স্পিকারটি সেল করা হচ্ছে।
অন্যদিকে JukeBox 30 স্পিকারটিতে দুর্দান্ত 40 ওয়াট সাউন্ড আউটপুট, ব্লুটুথ 5.2 কানেক্টিভিটি, টাইপ-C চার্জিং, USB, TF কার্ড এবং AUX মতো বিভিন্ন ফিচারও রয়েছে। এছাড়া স্পিকারটি ওয়্যার মাইক এবং রিমোট কন্ট্রোল সহ পেশ করা হয়েছে, ফলে যে কোনো পার্টির ক্ষেত্রে দারুণ উপভোগ করা যাবে।
নেকব্যান্ড Rover 28
নেকব্যান্ড ক্যাটাগরিতে Rover 28 লঞ্চ করা হয়েছে। এতে 35dB পর্যন্ত নয়েস ক্যানশেলেশন এবং ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে। এই নেকব্যান্ডটিতে 100 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়। অন্যদিকে এই ব্যান্ডটিতে গেম মোড, ম্যাগনেটিক ইয়ারবাডস এবং টাইপ-C চার্জিং মতো বিভিন্ন বিভিন্ন ফিচারও দেওয়া হয়েছে।
PowerBox 14 Pro Power Bank
ব্যাটারি ব্যাকআপের জন্য 20000mAh ক্যাপাসিটি সহ PowerBox 14 Pro Power Bank লঞ্চ করা হয়েছে। এই পাওয়ারব্যাঙ্কে 33W PD + QC মাল্টি-প্রোটোকল চার্জিং সাপোর্ট করে এবং বিল্ট ইন টাইপ-C ও লাইটিনিং কেবল সহ ডিজিটাল পাওয়ার লেবল মনিটরও দেওয়া হয়েছে। দেশ জুড়ে এইসব প্রোডাক্টগুলি ইন্ট্রোডাক্টরি প্রাইসিং সহ মোবাইল অ্যাক্সেসরিজ স্টোরে সেল করা হচ্ছে। একইভাবে যেসব ইউজাররা টেক প্রোডাক্ট পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য এই প্রোডাক্টগুলি ভালো অপশন হতে চলেছে।









