শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo V50 Lite 5G স্মার্টফোন, লিস্টেড হল এইসব সার্টিফিকেশন সাইটে

সম্প্রতি Vivo তাদের Vivo V50 5G ফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। এই ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জ বাজেটে পেশ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত Pro ভেরিয়েন্ট সম্পর্কে কোনো ধরনের তথ্য প্রকাশ্যে আসেনি, কিন্তু এবার কোম্পানির পক্ষ থেকে Lite ভার্সন লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Vivo V50 Lite 5G ফোনটি লিস্টেড হয়েছে, তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

Vivo V50 Lite 5G এর লিস্টিং ডিটেইলস

  • FCC, SIRIM এবং NBTC সার্টিফিকেশন সাইটে V2440 মডেল নাম্বার সহ ভিভোর একটি নতুন ফোন দেখা গেছে
  • SIRIM লিস্টিঙের মাধ্যমে V2440 মডেল নাম্বার সহ অফিসিয়াল মডেল/মার্কেটিং নাম Vivo V50 Lite 5G সম্পর্কে জানা গেছে।
  • FCC লিস্টিঙের মাধ্যমে ফোনের সমস্ত কানেক্টিভিটি ফিচার সম্পর্কে জানা গেছে, এতে LTE, 5G, ডুয়েল ব্যান্ড Wi-Fi সাপোর্ট (2.4GHz এবং 5GHz), Bluetooth, NFC ও অন্যান্য ফিচার থাকবে।
  • NBTC লিস্টিঙের মাধ্যমে ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য জানা যায়নি।
  • তবে SIRIM ও NBTC লিস্টিঙের মাধ্যমে আপকামিং Vivo V50 Lite 5G ফোনটি মালয়েশিয়া এবং থাইল্যান্ডে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

Vivo V50 Lite 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আমরা 2024 সালের ডিসেম্বর মাসে Geekbench লিস্টিঙে V2440 মডেল নাম্বার দেখেছিলাম। এটি Jovi ব্র্যান্ডের অধীনে লিস্টেড হয়েছিল এবং এটিকে ভিভোর নতুন সাব ব্র্যান্ড মনে করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo V50 Lite 5G ফোনটিতে 12GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এতে ছয়টি কোর 2.0GHz ক্লক স্পীডযুক্ত এবং দুটি কোর 2.40GHz ক্লক স্পীডযুক্ত রয়েছে। এছাড়া ফোনে Mali-G57 MC2 GPU থাকবে বলে লেখা ছিল। এই সব তথ্য অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 6300 SoC চিপসেট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

Vivo V50 Lite 5G ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট আলাদা স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে, তাই শীঘ্রই এটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি Vivo ভারতে তাদের Vivo V40 Lite ফোনটি লঞ্চ করেনি। তাই এই ফোনের সাক্সেসার ভারতে লঞ্চ হবে কি না এই বিষয়ে এখনও জানা যায়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here