এই মাসের প্রথমদিকে OnePlus তাদের জনপ্রিয় Nord 4 স্মার্টফোনে OxygenOS 15 আপডেট জারি করেছিল। এই নতুন আপডেট নিশ্চিতভাবে ইউজারদের কাজ আরও সহজ করে তুলতে সাহায্য করবে। তবে বেশ কিছু ইউজারদের বক্তব্য অনুযায়ী নতুন OxygenOS 15 আপডেট করার পর, ফোনের ক্যামেরার সমস্যা দেখা দিচ্ছে। স্মার্টফোন ইউজাররা ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামে এই সমস্যা সম্পর্কে শেয়ার করেছেন, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
একটি ইউজারের বক্তব্য অনুযায়ী OnePlus Nord 4 ফোন দিয়ে কম আলোতে ছবি তোলার সময় সমস্যা হচ্ছে। ইউজারদের শেয়ার করা ছবিতে স্পষ্ট নয়েস এবং কম ডিটেইলস দেখা গেছে।
আরও দুইজন OnePlus Nord 4 স্মার্টফোন ইউজার তাদের ফোনে লেটেস্ট OxygenOS 15 ভিত্তিক Android 15 আপডেট করার পর একটি আলাদা সেটের ছবি পোস্ট করেছেন।
শেয়ার করা ছবি অনুযায়ী ভিউফাইন্ডারে ইমেজটি স্বাভাবিক দেখাচ্ছে।
তবে ছবিটি ওভারএক্সপোজড এবং কন্ট্রাস্ট অনেকটাই কম রয়েছে। অর্থাৎ ছবিগুলি দেখতে যথেষ্ট ঝাপসা এবং সেইগুলির নয়েসও রয়েছে।
শেয়ার করা ফটো দেখে মনে করা হচ্ছে, এটি ফোনের এক্সপোজার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিয়েছে।
আরও একজন Nord 4 স্মার্টফোন ইউজার কমেন্ট বক্সে একইরকমের সমস্যা কথা জানিয়েছেন।
OnePlus তাদের ফিডব্যাক অ্যাপের মাধ্যমে জানিয়েছে নতুন আপডেট করার পর এই সমস্যা দেখা দিচ্ছে। এই অ্যাপ বাগ রিপোর্ট এবং পরামর্শ দেওয়ার জন্য ব্যাবহার করা হয়। কয়েক দিনের মধ্যেই OxygenOS 15 এর নতুন ভার্সন জারি করা হবে বলে শোনা যাচ্ছে। এই আপডেটটি ওভার-দ্যা-এয়ার (OTA) জারি করা হবে এবং এটি OnePlus Nord 4 ফোনে আপডেট করার পর ক্যামেরা সংক্রান্ত সমস্যা ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
OnePlus Nord 4 ফোনের স্পেসিফিকেশন
- 6.7-ইঞ্চির 1.5K 120Hz AMOLED ডিসপ্লে
- Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর
- 12GB RAM + 256GB
- 50MP + 8MP রেয়ার ক্যামেরা
- 16MP ফ্রন্ট ক্যামেরা
- 100W ফাস্ট চার্জিং
- 5,500mAh ব্যাটারি
দাম: OnePlus Nord 4 ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে 29,999 টাকা। একইভাবে 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছে।
ডিজাইন: OnePlus Nord 4 ফোনটি কোম্পানির প্রথম all-metal unibody 5G phone। এই ফোনের মজবুত বডি এবং প্রিমিয়াম লুক এটিকে অনবদ্য করে তোলে। কোম্পানি এতে AquaTouch টেকনোলজি যোগ করেছে, যার ফলে স্ক্রিনে জল পড়লেও এটি আঙ্গুলের টাচ চিনতে পারে। ফোনটিকে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ করার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
ডিসপ্লে: এই ফোনে 20.1:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন Super Fluid AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং Ultra HDR, 2150nits পীক ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটিতে 4 বছরের সফটওয়্যার আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে OnePlus RAM-Vitalization ফিচার যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS এবং EIS সাপোর্টেড 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 112° FoV সহ 8MP Ultra-Wide Sony ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য OnePlus Nord 4 5G ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরে এই ফোনটি 1600 বারের বেশি চার্জ করার পরেও এই ব্যাটারির হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে। OnePlus Nord 4 5G ফোনের বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।









