স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস4 লঞ্চ, মোবাইল ও ল‍্যাপটপ উভয়ের ক্ষমতাসম্পন্ন এই ডিভাইস

স‍্যামসাং ফ‍্যানরা 9ই আগস্টের অপেক্ষা করছে। এই দিন কোম্পানি তাদের পরবর্তী নোট ডিভাইস গ‍্যালাক্সি নোট 9 লঞ্চ করতে চলেছে। এই লঞ্চের আগেই কোম্পানি টেক জগতে তাদের দুটি হাইএন্ড ডিভাইস পেশ করেছে। স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি ট‍্যাব এস4 ও গ‍্যালাক্সি ট‍্যাব এ 10.5 ইঞ্চি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছে। নিউইয়র্কে আয়োজিত একটি ইভেন্টে ডিভাইসদুটি লঞ্চ হয়েছে যা আগামী দিনে বিভিন্ন মার্কেটে সেলের জন্য উপলব্ধ হয়ে পড়বে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস4
স‍্যামসাঙের এই নতুন ট‍্যাবটি 2 ইন 1 ট‍্যাব রূপে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটি “স‍্যামসাং ডেক্স” ফিচার যুক্ত করা হয়েছে যার ফলে এটিকে ল‍্যাপটপ হিসাবেও ব‍্যবহার করা যাবে। ডেক্স ফিচারের দৌলতে উইন্ডোজ ডিভাইসের মত এতে এক সঙ্গে অনেকগুলি উইন্ডোয় কাজ করা যাবে। ইউএসবি দিয়ে এতে অন‍্য মনিটর‌ও কানেক্ট করা যায়।

গ‍্যালাক্সি ট‍্যাব এস4 এ 2560 × 1600 পিক্সেল রেজলিউশন যুক্ত 10.5 ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড অরিও আধারিত এবং এতে 2.35 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 835 চিপসেট রান করে। গ‍্যালাক্সি ট‍্যাব এস4 এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। দুটি ডিভাইসেই মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ 400 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

7,300 এম‌এএইচ ব‍্যাটারী ও 10.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাঙের পাওয়ারফুল ট‍্যাবলেট গ‍্যালাক্সি ট‍্যাব এ

ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি ট‍্যাব এস4 এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ট‍্যাবটির ওয়াইফাই ও 4জি এলটিই দুটি মডেল পেশ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

ট‍্যাবলেটটির সঙ্গে অত‍্যন্ত অ্যাডভান্স “এস পেন” দেওয়া হয়েছে। এর সাহায্যে মেমো ও নোটস লেখার সঙ্গে সঙ্গে লোকেশন, ডাইরেকশন ও টেক্সট ম‍্যাসেজ লিখে সেভ‌ও করা যাবে। স‍্যামসাং এই ফোনে একেজি টিউনড 4 স্পীকার দিয়েছে যা ডলবি এটমোস সাউন্ড এফেক্ট দিতে সক্ষম।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস4 ব্ল‍্যাক ও সিলভার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ট‍্যাব এস4 এর ওয়াইফাই ওনলি 64 জিবি ভেরিয়েন্ট 649.99 ইউএস ডলারে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 44,330 টাকা রাখা হয়েছে। এর 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 750 ইউএস ডলার অর্থাৎ 51,000 টাকা দামে আমেরিকায় লঞ্চ করা হয়েছে। কোম্পানি এখনও ট‍্যাব এস4 এর 4জি এলটিই মডেলের দাম ঘোষণা করেনি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here